Author: Niloy Roy

নওগাঁ জেলা প্রতিনিধি : ঐক্যবদ্ধ মানবিক বাংলাদেশের রুপকার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মান্দায় মাঠ পর্যায়ে একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ মতিন।  রোববার ২৮ সেপ্টেম্বর বিকেলে উপজেলার নুরল্যাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় লিফলেট বিতরণ ও মতবিনিময় করে প্রচারণা করেন তিনি। এর আগে এদিন সকালে উপজেলার কুসুম্বা ইউনিয়নের দেলুয়াবাড়ি, তেঁতুলিয়া ইউনিয়নের সাবাই হাটসহ বিভিন্ন এলাকায় মতবিনিময় সভা ও ৩১ দফার লিফলেট বিতরণ করেন তিনি। এভাবেই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত নওগাঁ-৪ (মান্দা) আসনের মাঠ পর্যায়ে সাধারণ জনগণের কাছে তারেক রহমানের বার্তা নিয়ে যাচ্ছেন বিএনপির তরুণ এই নেতা।  উপজেলার…

আরও পড়ুন

জেলা প্রতিনিধি, নড়াইল নড়াইলের লোহাগড়া পৌরসভা এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসাধীন অবস্থায় রাকিব বিশ্বাস (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত রাকিব বিশ্বাস লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামের মনির বিশ্বাসের ছেলে। সে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে লোহাগড়া পৌরসভার মশাঘুনি গ্রামে নির্মাণাধীন দুইতলা ভবনে খেলছিল রাকিব ও তার বন্ধুরা। ভবনটির দুইতলার পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের সংযোগে রাকিব অসাবধানবসত হাত দিয়ে ফেলে। এতে সে বিদ্যুতায়িত হয়ে তার শরীরের বিভিন্নস্থানে ঝলসে যায়। এসময় স্থানীয় লোকজন তাকে…

আরও পড়ুন

স্বীকৃতি বিশ্বাসঃ দেশজুড়ে এখন শারদীয় দুর্গাপূজার আমেজ। আজ মহাষষ্ঠীর মধ্য দিয়ে দুর্গা পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে। আজ (২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার) মহাষষ্ঠী পূজার সূচনা। বিশুদ্ধ পঞ্জিকা অনুসারে ষষ্ঠী তিথির সময়কাল: ষষ্ঠী তিথি শুরু: ২৭ সেপ্টেম্বর ২০২৫, শনিবার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট (বা ৬:৪৩ PM) থেকে। ষষ্ঠী তিথি শেষ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার সকাল ১০টা ৪৩ মিনিট (বা ১০:৪৩ AM) পর্যন্ত। ষষ্ঠী বিহিত পূজা: এই দিন সকালে তিথি থাকাকালীন ষষ্ঠ্যাদিকল্পারম্ভ ও ষষ্ঠী বিহিত পূজা সম্পন্ন করা হয়। শুভ সময় অনুসারে এটি সকালের দিকে সম্পন্ন করা হয়। বোধন, আমন্ত্রণ ও অধিবাস: সাধারণত সন্ধ্যাবেলায় দেবী দুর্গার বোধন (দেবীকে জাগ্রত করা), আমন্ত্রণ (মর্ত্যে…

আরও পড়ুন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারীর ডিমলায় সড়ক দুর্ঘটনায় মাওলানা রফিকুল ইসলাম (৫৫) নামে এক জামায়াত নেতা নিহত হয়েছেন। রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার শুটিবাড়ী বাজারের পূর্ব পাশে ডিমলা-ডালিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম জেলার ডিমলা উপজেলার খালিশা চাপানী ইউনিয়নের বুড়ির হাট গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি সম্মিলিত বন্দর খড়িবাড়ী ও ছাতনাই বালাপাড়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ছিলেন। পাশাপাশি তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক শাখা শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রফিকুল ইসলাম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দেন। পথিমধ্যে শুটিবাড়ী বাজারের পূর্ব পাশে পৌঁছালে পাথর বোঝাই…

আরও পড়ুন

নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার নটখানা শান্তি পাড়া গ্রামে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক সিএনজি চালক। নিহতের নাম তরিকুল ইসলাম ওরফে গ্যাদা (২৮)। তিনি ওই গ্রামের মো. আবু মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৭ সেপ্টেম্বর) গভীর রাতে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের একটি আমগাছে রশি দিয়ে আত্মহত্যা করেন তিনি। ঘটনার দুই দিন আগে ঢাকায় সিএনজি চালানোর কাজ শেষ করে গ্রামে ফেরেন তরিকুল। প্রতিবেশীরা জানান, তরিকুল ছিলেন শান্ত-শিষ্ট ও নিরীহ স্বভাবের মানুষ। তবে হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ কেউ বলতে পারছেন না। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা…

আরও পড়ুন

আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার আটপাড়ায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। সকালে বিভিন্ন পূজামণ্ডপে দেবী দুর্গার বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ধর্মীয় উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উপজেলার পূজামণ্ডপগুলোতে ধর্মপ্রাণ হিন্দু সম্প্রদায়ের মানুষ ভক্তিভরে পূজার্চনা করছেন। প্রতিটি মণ্ডপে সাজসজ্জা ও আলোকসজ্জার মাধ্যমে উৎসবের আনন্দময় পরিবেশ সৃষ্টি হয়েছে। পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আইনশৃঙ্খলা বাহিনীর টহলের পাশাপাশি প্রতিটি মণ্ডপে স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন। সোনাজুর বাজার সংলগ্ন পরমেশ্বরী বন্দনা সংঘের সভাপতি মানিক কর্মকার বলেন, “ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দূর্গাপূজা শুরু হয়েছে। সকল ভক্তদের আন্তরিক শুভেচ্ছা জানাই। প্রশাসন, স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকাবাসীর সহযোগিতায় উৎসব…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে উপহারসামগ্রী বিতরণ করেছেন ভালুকা উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক, ভালুকা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক, বিশিষ্ট সমাজ সেবক, দানশীল ব্যক্তি, গরীব অসহায় মানুষের বন্ধু আলহাজ্ব হাতেম খান। নিজস্ব অর্থায়নে আয়োজিত এ মানবিক উদ্যোগে প্রায় দুই হাজার পরিবারের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়। সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা ভালুকা পৌরসভার ৯টি ওয়ার্ডের বিভিন্ন মন্দিরে এ উপহারসামগ্রী পৌছে দেন তিনি। এ কার্যক্রমকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দেওয়া ভালোবাসা ও…

আরও পড়ুন

গাজীপুর সাফারি পার্কে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের কারণে ১১ যুবককে স্থানীয় থানায় সোপর্দ করা হয়েছে। পরিবেশ ও বন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল রাত আনুমানিক সাড়ে ৩টায় অবৈধভাবে গাজীপুর সাফারি পার্কে প্রবেশের দায়ে ১১ যুবককে শ্রীপুর থানায় সোপর্দ করা হয়েছে। সাফারি পার্কের স্টাফ, কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত সদস্যরা রাত্রিকালীন টহলের সময় পার্কের শিশুপার্ক এলাকায় তাদের ঘোরাফেরা করতে দেখেন। জিজ্ঞাসাবাদে তারা জানান, ঘুরতে বের হয়ে ভুলবশত পার্কের অভ্যন্তরে প্রবেশ করেছেন। যদিও পার্কে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি, তবে গভীর রাতে অবৈধ অনুপ্রবেশের কারণে তাদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়। পরবর্তীতে ট্যুরিস্ট পুলিশ ও শ্রীপুর থানা পুলিশের সহযোগিতায় ১১ জনকে…

আরও পড়ুন

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সারাদেশে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুর্গাপূজা উপলক্ষে সারাদেশে বিপুলসংখ্যক পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসার বাহিনী এবং স্বেচ্ছাসেবকরা নিরাপত্তায় নিয়োজিত থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণেরও নির্দেশ দিয়েছে। এ ব্যাপারে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বাসসকে বলেন, শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে দায়িত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ চেকপোস্ট ও পেট্রোলিং চলমান রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে দেশব্যাপী বিশেষ নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকায় ৯৪টিসহ সারাদেশে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর ২৮১ টি টহল দল মোতায়েন থাকবে। তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা…

আরও পড়ুন

সহিংসতা প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ও টিয়ারসেলা ছুড়ে। সহিংসতায় অন্তত ২৩ জন আহত হয়। পুরো শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেনাবাহিনী,বিজিবি, পুলিশ ও আমর্ড পুলিশের টহল জোরদার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে অবরোধের সমর্থনে খাগড়াছড়ির সদরস্থ চেঙ্গী স্কয়ার, জিরোমাইল, স্বনির্ভরসহ বেশ কিছু জায়গায় পিকেটিং করে গাছের গুড়ি ফেলে টায়ার ও গাছের গুড়ি পুড়িয়েছে অবরোধকারীরা। পরে পুলিশ গিয়ে সড়ক থেকে তা অপসারণ করে। অবরোধ চলকালে অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু গাড়ি ভাঙচুর হয়। খাগড়াছড়িতে বিভিন্ন সড়কে দুপুর দেড়টার দিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যায়। এসময় খাগড়াছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় অবরোধকারীদের স্থানীয় বাঙালিদের ধাওয়া-পাল্টা ধাওয়া ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে…

আরও পড়ুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বস্ত্র বিতরণ করেছে মহানগর বিএনপি। আজ শনিবার বেলা ১১টায় নগরীর শ্রী শ্রী শীতলা মাতা ঠাকুরানী মন্দির প্রাঙ্গণে এ বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির সভাপতি এ্যাড. এস এম শফিকুল আলম মনা বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বিদ্যমান। তিনি বলেন, “তারেক রহমান পরিষ্কার করে বলেছেন—বাংলাদেশে কোনো সংখ্যালঘু নেই, যারা এদেশে জন্মগ্রহণ করেছে, তারাই বাংলাদেশী। সবার সমান অধিকার রয়েছে।” তিনি আরও বলেন, বিএনপি ফ্যাসিবাদকে বিদায় দিয়েছে, আগামীতে শান্তিপূর্ণ পরিবেশে জনগণ নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করবে। তিনি তারেক রহমানের ৩১ দফার কথা উল্লেখ করে বলেন, প্রতিটি মায়ের নামে ফ্যামিলি কার্ড থাকবে, যার মাধ্যমে…

আরও পড়ুন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বালুচর এলাকা থেকে একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে সেনাবাহিনী ও পুলিশ। আজ শনিবার দুপুরে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গ্রেনেডটি উদ্ধার করে মতলব উত্তর থানা পুলিশ। পরে সেটি নিরাপদ স্থানে সংরক্ষণ করা হয়। সেনাবাহিনীর বোম ডিসপোজাল ইউনিটের মাধ্যমে আগামীকাল এটি নিস্ক্রিয় করা হবে। স্থানীয়রা জানান, দুপুরে এক শিশু নদীর পাড় থেকে গ্রেনেডটি পেয়ে সারাদিন সেটি নিয়ে খেলাধুলা করে। বিষয়টি নজরে আসলে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্রেনেডটি উদ্ধার করে। মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল হক বলেন, স্থানীয়রা গ্রেনেডে বিষয়টি পুলিশকে জানায়।…

আরও পড়ুন

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, জলাতঙ্ক রোগ নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, বরং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে। কুকুর বা বিড়ালের কামড় ও আঁচড়ের মাধ্যমে এ রোগের সংক্রমণ ঘটে। তাই আতঙ্কিত না হয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে এবং রোগ প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজ শনিবার সকালে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে (বিএআরসি) বিশ্ব জলাতঙ্ক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, মাস ডগ ভ্যাকসিনেশন প্রোগ্রাম, শেল্টার ও রেসকিউ সেন্টার, এনিমেল ওয়েলফেয়ার অ্যাক্ট ২০১৯ এবং মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও বিস্তৃত করতে…

আরও পড়ুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন দৃশ্য ও অদৃশ্য বহু ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। বাইরে থেকে এসব চ্যালেঞ্জের পূর্ণ রূপ বোঝা সম্ভব নয়, তবে কমিশন সেগুলো মোকাবেলা করে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি এবং এর পথে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে। তবে আমি সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করি। নেগেটিভ কোনো চিন্তাভাবনা আমার মধ্যে নেই এবং আমি কোনো কিছু নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখতে চাই না।’ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশন আয়োজিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন ২০২৫’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা…

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর কন্যা দিনা ইউনূস গত ২৩ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এ সময়ে প্রধান উপদেষ্টা প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। অনুষ্ঠানে অধ্যাপক ইউনূস ও তাঁর কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ছবি তোলেন। ছবিটি পরে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টা বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশগ্রহণের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

আরও পড়ুন

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ও তাঁর অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন জানাতে শুক্রবার নিউইয়র্কে তাঁর হোটেল স্যুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন প্রভাবশালী নেতা। তাঁরা বাংলাদেশকে এই গুরুত্বপূর্ণ সময়ে সহযোগিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার অঙ্গীকার করেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি গঞ্জাভি আন্তর্জাতিক কেন্দ্রের (এনজিআইসি) সহ-সভাপতি ভাইরা ভিকে-ফ্রেইবারগার নেতৃত্বে প্রতিনিধিদলটি প্রফেসর ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। এনজিআইসি’র নামকরণ করা হয়েছে খ্যাতনামা একাদশ শতকের পারস্য কবি নিজামি গঞ্জাভির নামে। উচ্চপর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুত পাহোর, সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বোরিস তাদিচ, লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট এগিলস লেভিটস, ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস…

আরও পড়ুন

মাদারীপুর প্রতিনিধিঃ মাদারীপুরের কালকিনিতে “বেঁচে থাকার সকল মূল, গাছ লাগাতে না হয় ভুল” “ফলবৃক্ষ করব চাষ, কাটব না আর একটি গাছ” এই মূলমন্ত্রকে সামনে রেখে মানবতার সেবায় নিয়োজিত “প্রগতি সেবা ফাউন্ডেশন” এর উদ্যোগে ৪ শতাধিক সদস্যদের মাঝে থাই নারিকেল ও থাই সুপারীসহ বিভিন্ন প্রজাতির ফলজ গাছ বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) কালকিনি উপজেলার সাহেবরামপুর কার্যালয়ে এ গাছ বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রগতি সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠানের চেয়ারম্যান জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ আসাদুজ্জামান জামাল মোল্লা। প্রধান অতিথি প্রগতি সেবা ফাউন্ডেশন এর উত্তারত্তর সাফল্য কামনা করে সদস্যদের মাঝে স্বাগত বক্তব্য রাখেন। এসময় আরোও উপস্থিত ছিলেন, কার্যনির্বাহী কমিটির…

আরও পড়ুন

নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা: আগামী জাতীয় সংসদ নির্বাচনে জুলাই সনদ বাস্তবায়ন, পিআর (Proportional Representation) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে টাঙ্গাইলের নাগরপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নাগরপুর উপজেলা শাখার আয়োজনে দলীয় কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডা. একে এম আব্দুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ আসনের পরিচালক মির্জা রাশিদুল হাসান জুয়েল। সমাবেশে সভাপতিত্ব করেন নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা রফিকুল ইসলাম এবং অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি অধ্যাপক আব্দুস সালাম। এ সময় আরও উপস্থিত ছিলেন,…

আরও পড়ুন

নওতিগাঁ প্রনিধি: নওগাঁর রাণীনগর উপজেলার রনজনিয়া গ্রামে সাইফুল ইসলাম নামে এক ব্যক্তিকে মারধর করে মারাত্মভাবে জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবদল নেতার বিরুদ্ধে। এ ঘটনার বিচার চেয়ে আজ বুধবার দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।  এ ঘটনায় আজ বুধবার ১০ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ১০-১৫ জনের নামে মামলা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলামকে। মানববন্ধনে অন্যদের মধ্যে কালিগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য এবাদুল ইসলাম, রনজনিয়া গ্রামের বাসিন্দা ইউনুচ আলী, আহত সাইফুলের বাবা জাহিদুল ইসলাম ও তাঁর মা শিরিনা আখতার প্রমুখ বক্তব্য রাখেন।…

আরও পড়ুন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পর্যায়ে ৫২ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন খেলাধুলা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার পীরগঞ্জ মিনি স্টেডিয়াম মাঠে হ্যান্ডবল, কাবাডি দাবা, ফুটবলসহ বিভিন্ন ধরনের এথলেটিক ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এন এম ইশফাকুল কবীর, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আরিফুল্লাহ, প্রেসক্লাব সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, লোহাগাড়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক খালিকুজ্জামান, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শাহজালাল সাজু , ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোস্তফা আলম, সিংগারোল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক মন্ডল প্রমুখ। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন…

আরও পড়ুন