কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর পদত্যাগের সিদ্ধান্তের পেছনে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন তিনি নিজেই।ট্রাম্প দাবি করেছেন, কানাডার জনগণ তাদের দেশকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায় এবং এই বিষয়টি বুঝতে পেরেই ট্রুডো পদত্যাগ করেছেন। মঙ্গলবার (০৭ জানুয়ারি) মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক টেলিভিশন চ্যানেল সিএনএন এক প্রতিবেদনে জানায়, ট্রাম্প তার সামাজিক মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করে বলেন, কানাডার অনেক মানুষ ইচ্ছুক তাদের দেশ যুক্তরাষ্ট্রের অংশ হয়ে যাক। ট্রাম্প বলেন, কানাডার অস্তিত্ব টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্রের উপর প্রচুর বাণিজ্য ঘাটতি ও ভর্তুকি দেওয়ার চাপ রয়েছে এবং এটি মার্কিন অর্থনীতির ওপর একটি ভারী বোঝা। জাস্টিন ট্রুডো এই বিষয়টি জানতেন, তাই…
Author: Niloy Roy
উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনে আগমন উপলক্ষ্যে দোয়া ও মোনাজাত কর্মসূচি দিয়েছে যুক্তরাজ্য বিএনপি। স্থানীয় সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকেলে দেশটিতে বাংলাদেশি অধ্যুষিত হোয়াইটচ্যাপেলের একটি রেস্তোরাঁর হলরুমে অনুষ্ঠিত এক সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। যুক্তরাজ্য বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠন এ কর্মসূচি পালন করবে। সভায় অসুস্থ খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। এ সময় যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সচিবালয়ের সামনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া, পাল্টা ধাওয়ার ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্সের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানিয়েছেন।এর আগে মঙ্গলবার (৭ জানুয়ারি) সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। এদিন স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে দুপুর আড়াইটা থেকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান নেন। জানা যায়, শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে সচিবালয়ে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীদের পক্ষে ৪ সদস্যদের…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন টংগী পূর্ব থানার উদ্যোগে ‘শহীদ মীর মুগ্ধ স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট’ ও ‘শীতবস্ত্র বিতরণ কর্মসূচী-২০২৫ আয়োজন করা হয়েছে। ৭ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধা ৭ টায় টঙ্গী সরকারি হাসপাতাল পাঙ্গনে অনুষ্ঠান আয়োজন করা হয়। খেলা শেষে বিজয়ী দের মাঝে পুরুষ্কার বিতরন করা হয় এবং গরীব অসহায় দের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব রফিকুল ইসলাম আইনী, কেন্দ্রীয় সমন্বয়ক ও সদস্য, জাতীয় নির্বাহী কমিটি,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জনাব সাইদ উজ্জ্বল, সদস্য-জাতীয় নাগরিক কমিটি। জনাব আবদুল্লাহ আল মুহিম আহ্বায়ক,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুর। জনাব মো: মহসিন উদ্দিন সদস্য সচিব,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন,গাজীপুর। আকাশ ঘোষ যুগ্ম আহ্বায়ক,বৈষম্যবিরোধী…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে এক তরুণীকে (১৭) অপহরণের পর ধর্ষণের খবর শুনে তার পিতার হৃদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই তরুণীর ভাই বাদী হয়ে গত শনিবার রাতে কমলগঞ্জ থানায় মামলা করার পর দু’জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃত দু’জন হলেন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মোস্তফা মিয়া (৫৭) ও কুমিল্লার জয়নাল মিয়া (৫৮)। ওই তরুণীর পরিবার সূত্রের বরাতে জানা গেছে, গত ৩১শে ডিসেম্বর সন্ধ্যায় ওই তরুণীকে প্রাইভেটকারে তুলে সিলেটে নিয়ে যায় অপরাধীরা। সেখানে মোস্তফা, জয়নালসহ আরোও চার-পাঁচজন তরুণীকে টানা তিন দিন ধরে নির্যাতন করে একটি চক্রের কাছে ৩ লাখ টাকায় বিক্রি করে দেয়। চক্রটি নিয়ে যাওয়ার সময় তরুণী…
রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি) গাজীপুর সদর উপজেলা বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে গণতন্ত্র মঞ্চের নেতাদের বিবৃতির প্রতিবাদ জানিয়েছে গাজীপুর সদর উপজেলা বিএনপি। ৭ জানুয়ারি (মঙ্গলবার) সকাল ১১ টায় গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই প্রতিবাদ জানানো হয়। গাজীপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী বলেন, গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নে নাগরিক ঐক্যের কার্যালয়ে হামলার বিষয়ে গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দের দেওয়া বিবৃতি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদ সম্মেলনে বলা হয়, পতিত আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা নাগরিক ঐক্যসহ বিভিন্ন সংগঠনে অনুপ্রবেশের মাধ্যমে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে। তারা বিএনপির নাম…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের লাঠিটিলা পাহাড়ে বঙ্গবন্ধু সাফারি পার্ক নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সরকার। আওয়ামী লীগ সরকারের আমলে নেয়া এ সিদ্ধান্ত বাতিলে বন এলাকার বাসিন্দারা খুশি। তারা জানান, পার্ক নির্মাণ হলে তাদের বাসস্থান ও জীবিকা নির্বাহে হুমকির মধ্যে পড়তো। এদিকে বন বিভাগ বলছে, সংরক্ষিত এ বনভূমিকে আরও উন্নত করতে স্থানীয়দের সম্পৃক্ত করে নতুন সিদ্ধান্ত নেয়া হচ্ছে। ২০২৩ইং সালের নভেম্বরে মৌলভীবাজারের জুড়ী উপজেলার লাঠিটিলা সংরক্ষিত বনে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার একনেক সভায়। পরিকল্পনা অনুযায়ী ২০২৮ইং সালের ডিসেম্বরে কাজ শেষ করার কথা ছিল। এরপরই তীব্র সমালোচনা ও প্রতিবাদের মুখে পড়ে এ সিদ্ধান্ত। জানা গেছে, মৌলভীবাজারের…
আরিফুল ইসলাম রনক, নওগাঁ বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) বীজ ও সার ডিলার এসোসিয়েশন নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শহরের পার-নওগাঁ ম্যানিলা রেস্টুরেন্ট মিলনায়তনে মঙ্গলবার (৭ জানুয়ারি) দুপুরে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে আগামী তিন বছরের জন্য লিটন কুমার দাসকে সভাপতি ও সম্রাট হোসেনকে সাধারণ সম্পাদক করে দুই সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। প্রথম অধিবেশনে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি শফিউর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন,…
শুভ তংচংগ্যা। সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। আজ ৭ জানুয়ারি, সকাল ১১টায় শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটি বিক্ষোভ মিছিল বের করেন এবং শেষে কলেজ মূল ফটকে “তিতুমীর বিশ্ববিদ্যালয়” লেখা একটি ব্যানার টাঙান। এ ঘটনা নতুন প্রত্যাশার দিগন্ত উন্মোচন করেছে। তিতুমীর কলেজ বাংলাদেশের অন্যতম বৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। প্রায় ৪০,০০০ শিক্ষার্থী এখানে বিভিন্ন স্তরে অধ্যয়ন করেন। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি, কলেজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা। তাদের মতে, এটি হলে শিক্ষার মান উন্নত হবে এবং গবেষণার সুযোগ সম্প্রসারিত হবে। শিক্ষার্থীদের এই উদ্যোগ নিয়ে ব্যাপক উচ্ছ্বাস দেখা যাচ্ছে। তারা মনে করেন, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হলে এটি রাজধানীর উচ্চশিক্ষা ব্যবস্থার…
কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার( ৬ জানুয়ারি) বিকালে উপজেলার তিলকপুর মাঠে কমলগঞ্জ উপজেলা প্রশাসন এবং প্রাথমিক শিক্ষা অফিস এর আয়োজনে সমাপনী খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) ডিএম সাদিক আল শাফিন। উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম তালুকদার এর সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সিরাজুল ইসলামের এর সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য দুরুদ আহমদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও কমলগঞ্জ সদর ইউপি’র সাবেক চেয়ারম্যান গোলাম কিবরিয়া শফি, উপজেলা জামায়াত ইসলামীর আমির মোঃ মাসুম মিয়া,…
রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা কমিটির সদস্যবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন সরকারি মিডিয়া তালিকাভুক্ত জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ শফিকুল ইসলাম। গতকাল (৫ জানুয়ারি) সন্ধ্যায় থানা মোড়ে অবস্থিত জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখা অফিস কার্যালয়ে এ সৌজন্য করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় দৈনিক ভোরেরচেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার কল্যান রায়, ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ নাঈম ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল মালেক,জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ, সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সাংগঠনিক সম্পাদক আল-ইকরাম বিপ্লব চিশতি…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা বিএনপি’র নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, জেলা বিএনপি’র সদ্য সাবেক কমিটির ছাত্র-বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ আহমেদ (৪৭) আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার (৬ই জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে হঠাৎ অসুস্থ হলে শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সূত্রের বরাতে জানা যায়, পরিবারের অন্যান্য সদস্য ইংল্যান্ড থেকে আসার পর আগামী বুধবার (৮ই জানুয়ারি) সকাল ১১টায় নামাজের জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে নানান ঘাত-প্রতিঘাতের মধ্যে ফ্যাসিস্ট পতিত স্বৈরাচারী সরকারের আমলে অসংখ্য রাজনৈতিক হয়রানি…
লোকমান আহমদ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে উপচে পড়া দর্শকদের ভীড় দেখা যায় শুধু মাত্র সিলেটের খেলা উপভোগ করার জন্য। কিন্তু এই সিলেটের মাঠেই সিলেটকে হারালো রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সিলেট পর্বের প্রথম ম্যাচে অ্যালেক্স হেলসের সেঞ্চুরিতে সিলেট স্ট্রাইকার্সকে ৮ উইকেটে হারিয়েছে রংপুর রাইডার্স। সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে ঘরের মাঠে পরাজয়ের মুখে পড়ে সিলেট স্ট্রাইকার্স। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৪ উইকেটে ২০৫ রান করে সিলেট। তাদের হয়ে রনি তালুকদার, জাকির হাসান ফিফটি করেন এবং জাকের আলী ও অ্যারন জোন্সের জ্বলে উঠে তাদের শক্তিশালী স্কোর এনে দেয়। শেষ পাঁচ ওভারে ৭৪ রান তুলতে সক্ষম হয় সিলেট। শেষ ওভারে…
তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অবৈধভাবে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের অপরাধে আলমগীর মিয়া নামের এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ই জানুয়ারি) ভোর ৪টার দিকে উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মলাংগি নামকস্থানে এ ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ্ জহুরুল হোসেন জানান, জয়চণ্ডীর মলাংগি নামকস্থানে দীর্ঘদিন ধরে পরিবেশ বিপন্ন করে টিলা কেটে এবং এর সন্নিকটে আবাসিক এলাকার ভিতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর। কয়েকদিন অভিযান…
পবিপ্রবি প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দুমকী উপজেলার শিক্ষার্থীরা অসহায় গরীব শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেন। ৬ জানুয়ারি (সোমবার) সকাল ১০ টা থেকে দুমকী উপজেলা শহর এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ। সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক সাজ্জাদুল ইসলাম দুর্জয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর সমন্বয়ক আমিনুল ইসলাম ইফতি, আমিনুল ইসলাম। এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় ৬০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
জবি প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ছাত্রদলের বিরুদ্ধে অব্যাহত ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) পদবঞ্চিত ছাত্রদল নেতা কর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। আজ রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ মিছিলটি করেন তারা। মিছিলটি ক্যাম্পাসের টিএসসির সামনে থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের চারপাশ প্রদক্ষিণ করে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশের মাধ্যমে সমাপ্ত হয়। সমাবেশে নেতাকর্মীরা বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নিরন্তর অকুতোভয় অবস্থান নিয়ে নেতৃত্ব ও আত্মত্যাগের দিক দিয়ে সর্বোচ্চ অবদান রেখেছে। এ কারণে বিগত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনামলে গুম—খুনের শিকার হয়েছেন কয়েক শতাধিক ছাত্রদল নেতাকর্মী। তারা আরও বলেন, ২০২৪ সালের গণ—অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশব্যাপী বাংলাদেশ ছাত্রদলের…
রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা তো বটেই নিজ দল লিবারেল পার্টিতেও ক্রমবর্ধমান অসন্তোষের মুখে ট্রুডোর জনসমর্থন তলানিতে গিয়ে ঠেকেছে। দলের মধ্যে থেকেই উঠছে পদত্যাগের দাবি। এমন অবস্থায় লিবারেল পার্টির প্রধানের পদ থেকে পদত্যাগ করতে পারেন জাস্টিন ট্রুডো। দীর্ঘদিন ধরেই দেশের রাজনীতিতে অনেকটা কোণঠাসা হয়ে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। বিরোধীরা তো বটেই, দলের মধ্যে থেকেই উঠছে পদত্যাগের দাবি। এমন অবস্থায় শোনা যাচ্ছে পদত্যাগ করতে চলেছেন কানাডার এই প্রধানমন্ত্রী।সেই ঘোষণাও আবার দিতে পারেন সোমবারের (৬ জানুয়ারি) মধ্যেই। বেশ কিছু সূত্রের বরাত দিয়ে কানাডার সংবাদমাধ্যম গ্লোব অ্যান্ড মেইলের রিপোর্টে এই তথ্য সামনে আনা হয়েছে বলে এক…
দেশের তুমুল জনপ্রিয় দম্পতি তাহসান খান ও রাফিয়াত রশিদ মিথিলা ২০১৭ সালে তাদের বিচ্ছেদের ঘোষণা দেন। তাদের ১১ বছরের সংসারকে গুডবাই জানিয়ে মিথিলা বিয়ে করেন ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জিকে। সেখানেই বসবাস করছেন তিনি। অন্যদিকে বিচ্ছেদের পর দীর্ঘ সাত বছর সিঙ্গেল ছিলেন তাহসান, তার জীবনে নতুন কোনো সম্পর্কের খবর শোনা যায়নি। তবে গতকাল শনিবার(৪ জানুয়ারি) সকালে ছড়িয়ে পড়ে তাহসানের বিয়ের খবর। রাতেই জানা যায়, ঢাকার এক কমিউনিটি সেন্টারে ঘরোয়া আয়োজনে মেকওভার আর্টিস্ট রোজা আহমেদকে বিয়ে করেছেন তিনি।তাহসানের বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ভক্তদের শুভেচ্ছায় ভাসছেন এই অভিনেতা। নবদম্পতিকে শুভকামনা জানিয়ে ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে আনন্দ প্রকাশ করেছেন। তাহসানের দ্বিতীয় বিয়ের দিনে নেটিজেনরা…
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কর্মরত চিকিৎসক, সিনিয়র স্টাফ নার্সসহ ১৫ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে কেবিন ব্লক এলাকায় সংগঠিত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বরখাস্ত করা হয়। রোববার (৫ জানুয়ারি) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
পটুয়াখালীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। রবিবার (৫ জানুয়ারি) ভোররাতে পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রামে এ ঘটনা ঘটে।থানায় গিয়ে আত্মসমর্পণকারী নূর মোহাম্মদ হাওলাদার (৫০) আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠি গ্রামের আবদুস সোবাহান হাওলাদারের ছেলে। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম। পুত্রবধূ রোজি আক্তার, নুপুর আক্তার ও স্থানীয়রা জানান, নূরজাহান বেগম (৪০) ও নূর মোহাম্মদ হাওলাদারের সংসারে এক ছেলে এক মেয়ে আছে। তাদের বিয়েও দেয়া হয়েছে। নূর মোহাম্মদ একটি মসজিদে ইমামতি করে সংসার চালাতেন। তারা আরও জানান, অভাব-অনটন কাটাতে ও বিল্ডিংয়ের কাজ শেষ করতে স্ত্রীকে বাবার বাড়ির সম্পত্তি বিক্রি করে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে…