Author: Niloy Roy

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৮৯ যশোর-৫ সংসদীয় আসনে মনিরামপুরে রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। প্রথমে মনিরামপুর উপজেলা বিএনপি সভাপতি এ্যাড. শহীদ ইকাবাল হোসেনকে নমিনেশন দিয়ে পরিবর্তন করে জোটের রশিদ ওয়াক্কাসকে নমিনেশন দেওয়ায় মনিরামপুরের রাজনীতিতে দ্বিধাবিভক্তর মেরুকরণ শুরু হয়। স্থানীয় বিএনপির নেতাদের অভ্যন্তরীণ বহুবিভক্তি ও কর্মীদের অসন্তোষের প্রেক্ষাপটে বাংলাদেশ জামায়াতে ইসলামী জামায়াতে ইসলামের অ্যাড. গাজী এনামুল হকের সহজেই নির্বাচনের বৈতরণি পার হয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই আসনে বিএনপির অভ্যন্তরীণ কোন্দল নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি করেছে। সেই সুযোগকে কাজে লাগিয়ে জামায়াতে ইসলামী তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং ভোটারদের আস্থা অর্জনে তৎপর…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ভালোবাসার জন্য ঘর হারিয়েছেন দু’জনই। একজনকে সবাই ডাকতো ‘পাগলী’, আরেকজন জন্মান্ধ। তবু হাত ছাড়েননি কেউ কারও। প্রায় ২৫ বছর ধরে সংগ্রাম আর ভালোবাসার গল্প লিখে চলেছেন বাসমতি রবিদাস ও তাঁর স্বামী রামনারায়ণ রবিদাস। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পালকিছড়া চা বাগানে ছোট্ট এক টিনের ঘরে তাদের বসবাস। পরিবার ও সমাজের বিরোধিতায় দু’জনকেই ঘরছাড়া হতে হয়। কাজ না পেয়ে বাজারে ছাপরি তুলে শুরু হয় তাদের নতুন জীবন-ভিক্ষাই ছিল একমাত্র উপায় উপার্জনের পথ। ভোরে উঠে স্বামীর সব কাজ করে দেন বাসমতি। জন্মান্ধ স্বামীকে স্নান করানো থেকে শুরু করে পোশাক পরানো-সব দায়িত্ব তাঁর কাঁধে। এরপর হাত ধরে দু’জনে বের হন জীবিকার সন্ধানে।…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান হতে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১লাখ টাকা জরিমানা করা হয়েছে। রবিবার (১৫ই ফেব্রুয়ারি) বিকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এলাকার আব্দুল কাদিরকে ১লাখ টাকা জরিমানা করেন উপজেলা নির্বাহী অফিসার ম্যাজিস্ট্রেট মোঃ আসাদুজ্জামান। অভিযানের বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, উপজেলার ধর্মপুর এলাকায় ধলাই নদীর ইজারা বহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ১লাখ টাকা জরিমানা করা ও তা আদায় করা হয়। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। জানা যায়, উপজেলার রহিমপুর ইউনিয়নের ধর্মপুর-জসমতপুর এলাকা থেকে দীর্ঘদিন…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে পঞ্চম শ্রেণীর ১০বছর বয়সী শিশুকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে থানা পুলিশ। অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, উপজেলার ৩নং মুন্সিবাজার ইউনিয়নের সোনাটিকি গ্রামে সোমবার ১৫ই ফেব্রুয়ারি এ ঘটনাটি ঘটে। ভুক্তভোগী শিশুটি বাড়ির উঠানে একা অবস্থান করছিল। এ সময় প্রতিবেশী মৃত আকদছ আলীর ছেলে সৈয়দ নানখার আলী (৪০) তাকে কৌশলে ডেকে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা ছুটে এলে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে বিষয়টি জানতে পেরে পরিবার রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনার পর শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর উপজেলার সোনাটিকি গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় রাজনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী শিশুর পরিবার। অভিযোগ সূত্রের বরাতে জানা যায়, গতকাল সোমবার ১৫ই ফেব্রুয়ারি দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে শিশুটি বাড়িতে একা অবস্থান করছিল। এ সময় অভিযুক্ত ব্যক্তি কৌশলে তাকে ঘরের ভেতরে নিয়ে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। শিশুটির চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্ত দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। অভিযুক্ত ব্যক্তি উপজেলার সোনাটিকি গ্রামের মৃত আকদছ আলীর ছেলে সৈয়দ নানখার আলী (৪০)। পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) দুই উপজেলা নিয়ে এ আসনটি গঠিত। স্বাধীনতার পর ওই আসনটি ধারাবাহিকভাবে আওয়ামী লীগের দখলে ছিল। জাতীয় নির্বাচনে বিএনপি’র কোনো প্রার্থী এ আসনে জয়লাভ করতে পারতেন না! কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে স্বাধীনতার ৫৫ বছর পর বিএনপি’র প্রার্থী বিশাল ভোটের ব্যবধানে জয়লাভ করেন। এ জয়কে ভূমিধস ও ঐতিহাসিক বিজয় হিসেবে দেখছেন দুই উপজেলার এলাকাবাসী। জানা যায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপি’র ধানের শীষের প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) পোস্টাল ভোটসহ মোট ভোট পেয়েছেন ১ লাখ ৭০ হাজার ৮৭৭। তার প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা নূরে আলম হামিদী ৫০ হাজার ২০৪…

আরও পড়ুন

গাইবান্ধা: গাইবান্ধা জেলা কারাগারে থাকা পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরোয়ারে আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। লিপন পলাশবাড়ী পৌরশহরের বৈরি হরিণমারী (শ্রীপুর) গ্রামের আব্দুর জব্বার সরকারের ছেলে। তিনি পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ছিলেন। ২০২৪ সালের ৮ ডিসেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন শামিকুল ইসলাম লিপন। এরপর থেকে তিনি কারাবন্দি ছিলেন। গ্রেফতারের পর আদালত থেকে জামিনে মুক্তি পেলেও জেলগেট থেকে অন্য মামলায় গ্রেপ্তার…

আরও পড়ুন

মো: মনিরুজ্জামান খান গাইবান্ধা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার (সুন্দরগঞ্জ -১ )আসনে ভোটে কারচুপির অভিযোগ এনে পুনরায় ভোট গ্রহনের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, সুন্দরগঞ্জ-১ আসনের বিএনপি প্রতিকের দলীয় মনোনীত প্রার্থী খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী । তিনি বলেন, কমপক্ষে ৫০ থেকে ৬০ টি কেন্দ্রে প্রিসাইটিং অফিসাররা ভোট শুরুর পুর্বেই ধানের শীষ পোলিং এজেন্টদের কাছে থেকে স্বাক্ষর নেন সেই সাথে কিছু কিছু কেন্দ্রে এজেন্টদের স্বাক্ষর ছাড়াই ফলাফল প্রকাশ করেন। মুলত কারচুপির জন্যই এমন করার হয়েছে বলে তিনি এমন অভিযোগ করেন । তিনি…

আরও পড়ুন

ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলাকে পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখতে নির্বাচিত হওয়ার পরপরই নিজের নির্বাচনী ব্যানার ও পোস্টার অপসারণের নির্দেশ দিয়েছেন নবনির্বাচিত সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে তার নির্দেশনার পর উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন সড়ক, মোড় ও গুরুত্বপূর্ণ স্থানে টানানো ব্যানার-পোস্টার অপসারণ করেন। এ কার্যক্রমে দলীয় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব হাতেম খান, উপজেলা বিএনপির যুগ্ম…

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রপ্রিয় জনগণ আবারো বিএনপি-কে বিজয়ী করেছে। আলহামদু লিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের।’ তিনি বলেছেন, ‘জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দীর্ঘ দেড় দশকের বেশি সময় পর দেশে জনগণের সরাসরি ভোটে জবাবদিহিমূলক সংসদ ও সরকার প্রতিষ্ঠিত হতে যাচ্ছে।’ আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্যে বিএনপি চেয়ারম্যান এসব কথা বলেন। বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণের দেওয়া ম্যান্ডেট অনুযায়ী দল নির্বাচনী অঙ্গীকার ও ৩১ দফা বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।’ রাষ্ট্র মেরামতের অঙ্গীকার বাস্তবায়নে বিএনপি প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে তারেক রহমান বলেন,…

আরও পড়ুন

দায়িত্বশীল ভূমিকা পালন করে নির্বাচনকে উৎসবমুখর ও শান্তিপূর্ণ করে তোলায় গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তারেক রহমান, ডা. শফিকুর রহমান এবং নাহিদ ইসলামের প্রতি অভিনন্দন, ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ শনিবার পৃথক টেলিফোন আলাপে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই নেতাদের সঙ্গে কথা বলেন। এ সময়ে প্রধান উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর পরিমিতি, সংযম ও দায়িত্বশীল আচরণের ফলে নির্বাচন ঘিরে সারাদেশে একটি উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা সম্ভব হয়েছে। প্রথমে প্রধান উপদেষ্টা তারেক রহমানের সঙ্গে কথা বলেন এবং তার দলের বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজয়ের জন্য অভিনন্দন…

আরও পড়ুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই নির্বাচনে উদারপন্থি গণতন্ত্রেরই বিজয় হয়েছে।’ তিনি বলেন, ‘দেশের মানুষ যে পরিবর্তন চায়, তা হলো উন্নয়নের পরিবর্তন, অবস্থার পরিবর্তন, রাজনীতির গণতান্ত্রিকীকরণের পরিবর্তন এবং অর্থনীতির গণতান্ত্রিকীকরণে পরিবর্তন। এই নির্বাচনে উদারপন্থী গণতন্ত্রেরই বিজয় হয়েছে।’ আজ বিকেলে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে বিএনপির নির্বাচনোত্তর এক প্রেস ব্রিফিংয়ে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচন প্রমাণ করেছে যে, তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যেমন ঐক্যবদ্ধ, তেমনিভাবে দেশের ১৮ কোটি মানুষও আজ ঐক্যবদ্ধ। বিগত দিনের দীর্ঘ আন্দোলন ও আত্মত্যাগের কথা স্মরণ করে বিএনপি মহাসচিব বলেন, ‘বিএনপির প্রায় ৬০ লাখ নেতাকর্মীর…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ের পর আজ সংবাদ সম্মেলন করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে জাতির উদ্দেশে দেওয়া বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যান। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য হুবহু তুলে ধরা হলো : প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম দেশের স্বাধীনতা প্রিয় গণতন্ত্র প্রিয় জনগণ আবারো বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের। এ বিজয় গণতন্ত্রের। এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন। আমি দেশের জনগণকে অভিনন্দন জানাই। সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে আপনারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছেন। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেয়া সাংবিধানিক এবং…

আরও পড়ুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে বৃহস্পতিবার। এতে বিএনপি’র নিরঙ্কুশ সংখ্যাগরিষ্টতা অর্জন করেছে। সিলেট বিভাগের ১৯ আসন থেকেও ১৮জন বিএনপি’র সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এরমধ্যে সিলেট বিভাগের মৌলভীবাজারের দুটি উপজেলা থেকেই চারজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। উপজেলাগুলো হলো কুলাউড়া ও কমলগঞ্জ। ঢাকা–১৫ আসন থেকে এমপি নির্বিচিত হয়েছেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তার বাড়ি কুলাউড়া উপজেলায়। শফিকুর রহমান মোট ভোট পেয়েছেন ৮৫ হাজার ১৩১টি। তাঁর প্রতিদ্বন্দ্বী বিএনপি’র প্রার্থী মো. শফিকুল ইসলাম খান পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে জামায়াতের আমির ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন। অপরদিকে কেবল কুলাউড়া উপজেলা নিয়ে গঠিত মৌলভীবাজার-২ আসন থেকে…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ময়মনসিংহ: ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের পক্ষপাতমূলক আচরণের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ও কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি ঘোষিত ফলাফল প্রত্যাখ্যান করে অবিলম্বে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। শনিবার দুপুরে হালুয়াঘাট উপজেলার ধারা বাজারে নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন তিনি। বক্তব্যে প্রিন্স অভিযোগ করেন, নির্বাচনের আগের দুই রাতে স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা বিভিন্ন এলাকায় ভোটারদের মাঝে টাকা বিতরণ করেছেন। স্থানীয় জনগণ কয়েক স্থানে তাদের আটক করলেও প্রশাসনের হস্তক্ষেপে ছেড়ে দেওয়া হয় বলে তিনি দাবি করেন। তার ভাষ্য অনুযায়ী, বিষয়টি নির্বাচনী…

আরও পড়ুন

কেমন হবে নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা, তা নিয়ে চলছে নানা জল্পনা। সামনে আসছে অনেকের নাম। ইঙ্গিত মিলছে অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে হতে পারে নতুন মন্ত্রিসভা। একক এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দুই দশক পর সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে শপথের অপেক্ষায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভাবী প্রধানমন্ত্রীর সম্ভাব্য মন্ত্রিসভায় কারা থাকছেন, তা নিয়ে জল্পনা সব মহলে। দলীয় সূত্র জানাচ্ছে, এবারের মন্ত্রিসভা হবে অভিজ্ঞতাসম্পন্ন প্রবীণ আর দক্ষ তরুণদের মিশেলে। একক কোনো এলাকা নয়, মন্ত্রিসভায় আঞ্চলিক ভারসাম্য রাখতে চায় বিএনপি। মির্জা ফখরুল ইসলাম…

আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিশ্বনেতৃবৃন্দ। বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও কূটনৈতিক মিশনগুলো নতুন সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয়ের পর ভারত, চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তান, যুক্তরাজ্য, মালয়েশিয়া, নেপাল, ভুটান ও মালদ্বীপ থেকে এই অভিনন্দন বার্তাগুলো আসে। ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বার্তায় এবং টেলিফোনে তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন। বার্তায় তিনি বলেন, ‘সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ে নেতৃত্ব দেওয়ায় আমি জনাব তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাই।’ তিনি আরও বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং…

আরও পড়ুন

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় জনাব তারেক রহমানের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আপনার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। গণতান্ত্রিক উত্তরণের ঐতিহাসিক প্রক্রিয়ায় জনগণের এই সুস্পষ্ট রায় দেশের সাংবিধানিক ও গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে। তিনি বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনের ক্ষেত্রে আপনার প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার আলোকে আপনি দেশকে একটি স্থিতিশীল, অন্তর্ভুক্তিমূলক…

আরও পড়ুন

মোঃনাজমুল হাসান অপু বরগুনা প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনা-১ আসনে ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার গভীর রাতে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তাছলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। জানা গেছে, আসনের মোট ১৯০টি ভোটকেন্দ্রের ফলাফলে হাতপাখা প্রতীকে মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ২৯১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ৩৬ হাজার ১৪৫ ভোট। ফলে ৪ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেন হাতপাখা প্রতীকের প্রার্থী। ফলাফল ঘিরে নাটকীয়তা বৃহস্পতিবার সন্ধ্যার পর ফলাফল ঘিরে নাটকীয় পরিস্থিতির…

আরও পড়ুন

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের রাজনৈতিক রদবদল ঘটেছে। ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিপুল ভোটে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অন্যদিকে, এই আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম শোচনীয় পরাজয়ের পাশাপাশি নিজের জামানতও হারিয়েছেন। ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সানজিদা রহমানের ঘোষিত ফলাফল অনুযায়ী, চারজন প্রার্থীর মধ্যে প্রকৌশলী লুৎফুল্লাহেল মাজেদ বাবু বিএনপি (ধানের শীষ) পেয়েছেন ১লক্ষ ৭হাজার ৫শ ৭৭ ভোট, ড. আওরঙ্গজেব বেলাল এলডিপি (ছাতা) পেয়েছেন ৪৫হাজার ৭শ ৯১ভোট, শাহ নূরুল কবীর ইসলামী আন্দোলন (হাতপাখা) পেয়েছেন ৩২হাজার ৭শ ৩৪ভোট ও ফখরুল…

আরও পড়ুন