কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে বিকল হয়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।সকাল ৯টার দিকে সিলেট থেকে আসা কালনী এক্সপ্রেসের ইঞ্জিন দিয়ে উপবন এক্সপ্রেসকে শমশেরনগর রেলস্টেশনে আনা হয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
এর আগে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে মবিল লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটে। এতে সাময়িকভাবে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে ভানুগাছ ও শমশেরনগর রেলস্টেশনের মাঝামাঝি এলাকায়, উপজেলার শমশেরনগরের পূর্ব কালিপুর গ্রামসংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। তবে এতে বড় ধরনের হতাহতের কোন ঘটনা ঘটেনি।
ভানুগাছ রেলওয়ে স্টেশনমাস্টার পলাশ দাস বলেন, ‘সিলেট থেকে বিকল্প ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার করেছে। উপবন এক্সপ্রেসের যাত্রীরা জানিয়েছেন, দীর্ঘ তিন ঘণ্টা পরে ট্রেন সরানো হলেও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। অনেক যাত্রী ট্রেন থেকে নেমে সড়কপথে রওনা দিয়েছেন।
