ডা.এম.এ.মান্নান নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নাগরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি মো.,আবুল হোসাইনের সম্মানিত মাতার ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নাগরপুর উপজেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা মো রফিকুল ইসলাম এক শোক বিবৃতি প্রদান করেছেন।
প্রদত্ত শোক বিবৃতিতে তিনি বলেন, বৃহস্পতিবার(২৬ মার্চ) দুপুরে নাগরপুর উপজেলার বেকড়া ইউনিয়নের বারাপুষা গ্রামের নিজ বাসভবনে সাবেক ছাত্রনেতা মো.আবুল হোসাইন এর মাতা ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তাঁর ইন্তিকালের সংবাদে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
তিনি আরও বলেন, আমি তাঁর শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একজন সাবেক ছাত্রনেতার মাতা হিসেবে তিনি পরিবার ও সমাজে যে অবদান রেখে গেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণীয় হয়ে থাকবে। আমি মহান আল্লাহ তা’আলার কাছে দোয়া করি, তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদাউস দান করেন এবং শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার তাওফিক দান করেন। আমিন।
