টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া গ্রামের শতশত নারী পুরুষ রুমা’র হত্যাকারী রাসেলের ফাঁশির দাবিতে মানববন্ধন করেছে। গতকাল গৃহবধূ রুমা’র রহস্যজনক মৃত্যু কে হত্যা দাবি করে, হত্যাকারীদের বিচারের দাবিতে আজ ২৯ মার্চ রবিবার সন্ধ্যায় উপজেলার ভাদ্রা ইউনিয়নের কোদালিয়া গ্রামের নানা শ্রেণি-পেশার ভিন্ন বয়সী শতশত নারী-পুরুষ ও শিশুরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।
এসময় মানববন্ধনের অংশগ্রহণকারীরা রুমাকে হত্যা করা হয়েছে দাবি করে প্রকৃত দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানায়। তারা আরো বলে, প্রেমের বিয়ের যৌতুকের বলি হতে হয়েছে রুমাকে।
বিয়ের পর থেকেই রুমাকে যৌতুকের জন্য চাপ দিয়ে আসছিল রাসেলের পরিবার। গ্রামবাসী জানায়, রাসেল রুমাকে যৌতুকের জন্য হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করছে। গতকাল রাসেলের পরিবার এ ঘটনা ধামাচাপা দিতে আপোষ করে টাকা-পয়সার প্রস্তাব দিয়েছে। আমারা রুমা’র হত্যাকারী রাসেল সহ জড়িতদের ফাঁশি চাই।
