রবিবার, সেপ্টেম্বর ২০

যথাযোগ্য মর্যাদায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকায় আন্তঃমন্ত্রণালয় সভায় এসব কর্মসূচি গৃহীত হয়।

দিবসটি উদযাপন উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার বাণী প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশ ও প্রচার এবং সংবাদপত্রসমূহে বিশেষ নিবন্ধ, সাহিত্য সাময়িকী ও ক্রোড়পত্র প্রকাশ করা হবে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

এরপর মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ও সচিব শহীদ পরিবারের সদস্যদেরকে সঙ্গে নিয়ে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এবং রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন।

বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারসহ অন্যান্য বেসরকারি চ্যানেলে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।

জেলা ও উপজেলা পর্যায়ে স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান সুবিধাজনক সময়ে আলোচনা সভার আয়োজন করবে।

এছাড়া, শহীদ বুদ্ধিজীবীদের আত্মার শান্তি কামনায় দেশের সকল মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা ও অন্যান্য উপাসনালয়ে মোনাজাত বা প্রার্থনার ব্য

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version