সুনামগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র নিয়মিত অভিযানে বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়িসহ ২০ লাখ ৩৩ হাজার ৮শ ৩০ টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। বুধবার (২৬ মার্চ) ভোররাতে এসব পন্য জব্দ করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)।

বিষয়টি নিশ্চিত করেছেন সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি।

বিজিবি জানায়, সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার সুনামগঞ্জ সদর উপজেলাধীন ১নং জাহাংগীর নগর ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় গত নারায়নতলা বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২১৩/৫-এস হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কামারভিটা নামক স্থান হতে ২০২টি ভারতীয় শাড়ী জব্দ করা হয়। জব্দকৃত এসব শাড়ির আনুমানিক মূল্য ১৬ লাখ ১৬ হাজার টাকা। তাহিরপুর উপজেলাধীন ৫নং বাধাঘাট ইউনিয়নে মালিকবিহীন অবস্থায় ঘটিকায় লাউরগড় বিওপি কর্তৃক সীমান্ত পিলার ১২০৩/৩-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে যাদুকাটা নদী নামক স্থান হতে ৬৭০ কেজি ভারতীয় ফুসকা জব্দ করা হয়েছে। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬০ হাজার ৮০০ টাকা। এছাড়া অন্যান্য বিওপি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ২ লাখ ৫৭ হাজার ৩০ টাকার বিভিন্ন ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। জব্দকৃত পণ্যের সর্বমোট সিজার মূল্য ২০ লাখ ৩৩ হাজার ৮শ ৩০ টাকা।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির, পিএসসি জানান, উর্ধ্বতন সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় শাড়ী, ফুসকা এবং অন্যান্য মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version