মোঃ বাবুল হোসেন,

জয়পুরহাটের পাঁচবিবিতে ৫৩তম মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা, পুরুস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২৩ ডিসেম্বর সোমবার উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের খাসবাট্রা সোনার বাংলা ক্লাবের উদ্যোগে খাসবাট্টা ফুটবল মাঠে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সাংগাঠনিক সম্পাদক হামিদুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জয়পুরহাট জেলা বিএনপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর মন্ডল।

বিশেষ অতিথি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.শামীম হোসেন মন্ডল, থানা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল,সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান,জয়পুরহাট জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো.গোলাম রব্বানী (মাষ্টার)।
উপস্থিত ছিলেন সাবেক থানা যুবদলের সাবেক সহ-সভাপতি হারুনুর রশিদ সজল, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন,আয়মা রসুলপুর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মো.রবিউল ইসলাম,সোনার বাংলা ক্লবের সদস্য শাহিন হোসেন বালা প্রমূখ।

শেষে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version