তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: সাবেক কৃষিমন্ত্রী মোঃ আব্দুস শহিদকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মৌলভীবাজার জেলা কারাগারে স্থানান্তর করা হয়েছে। রোববার (২৪শে নভেম্বর) সন্ধ্যায় মৌলভীবাজার কারাগারে প্রেরণ করা হয়। মৌলভীবাজার জেলার জেল সুপার মোহাম্মদ মুজিবুর রহমান মজুমদার গনমাধ্যমে’কে বিষয়টি নিশ্চিত করেন। এদিকে তিনি জানান শ্রীমঙ্গলে দায়েরকৃত একটি মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকে ঢাকা কারাগার থেকে মৌলভীবাজার কারাগারে হস্থান্তর করা হয়। আগামী ২৭শে নভেম্বর মৌলভীবাজার আদালতে হাজির করা হবে। জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ আসন (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) থেকে নির্বাচিত হয়েছিলেন। আব্দুস শহীদ মৌলভীবাজার-৪ সংসদীয় আসন থেকে টানা ৭ বারের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ১৯৭৩ সালে মৌলভীবাজারের কমলগঞ্জ গণ মহাবিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা পেশা শুরু করেন আব্দুস শহীদ। তিনি বঙ্গবন্ধু শিশু একাডেমি কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ছিলেন। গত ৩রা অক্টোবর দিনগত রাতে আব্দুস শহীদের উত্তরার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
ব্রেকিং নিউজ-
- আটপাড়ায় অবৈধ বালুভর্তি বাল্কহেড জব্দ, আটক ৫ ‘বালুখেকো’
- গণতান্ত্রিক চর্চা পুনরুদ্ধারের সুযোগ এসেছে, কার্যকর হবে সংসদ: উপ-স্পিকার
- নেত্রকোনায় আলোকিত মানুষ ও সমাজকর্মী বেগম রোকেয়াকে শ্রদ্ধায় স্মরণ
- নাগরপুরে সাবেক ছাত্রনেতা আবুল হোসাইনের মাতার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কমলগঞ্জে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মোটরসাইকেল ছিনতাই
- আজ বাসন্তী পূজার বিজয়াদশমী
- নাগরপুরে গৃহবধুর রহস্য জনক মৃত্যু
- জমি নিয়ে বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ
