লিমন সরকার (ঠাকুরগাঁও)প্রতিনিধি

প্রতি বছরের ন্যায় এবারো ৯ জন কবি সাহিত্যিককে রত্নগর্ভা হাজেরা খাতুন পদক দেওয়া হয়েছে। শুক্রবার বিকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সরকারী কলেজে নাটোরের বড়ইগ্রাম উপজেলার নিতাইনগর হাজেরা ফাউন্ডেশনের আয়োজনে এ পদক প্রদান করা হয়।

হাজেরা ফাউন্ডেশনের সভাপতি কবি রবিউল আউয়াল  রবি বাঙালীর সভাপতিত্বে অনুষ্ঠিত পদক প্রদান সভায় বক্তব্য দেন, পীরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, রবীন্দ্র ইন্সটিটিউটের পরিচালক ড. মতিউর রহমান, কবি বেলাল উদ্দিন, কবি মাসুদুর রহমান মাসুদ, কবি মেহেনাজ পারভীন, বাচিক শিল্পী প্রশান্ত বসাক, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল প্রমূখ।

সভায় ঢাকা, রাজশাহী, দিনাজপুর, নীলফামারী ও ঠাকুরগাঁও জেলার কবি, সাহিত্যক ও গবেষকগণ উপস্থিত ছিলেন। শিক্ষা, গবেষণা, সাহিত্য ও সংস্কৃতিতে  বিশেষ অবদান রাখায় প্রফেসর বদরুল হুদা, কবি বেলাল উদ্দিন, কবি মাসুদুর রহমান, কবি কৃঞ্চ চন্দ্র মালাকার, কবি পরিমল রায়, কবি মোছা. রত্না খাতুন, কবি মেহেনাজ পারভীন, কবি হাসান আলী ও  নজরুল গবেষণায় ড.মতিউর রহমানকে হাজেরা খাতুন পদকে ভূষিত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version