রিপন মিয়া, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃঙ্খলা কমিটির সভায় শারদীয় দুর্গাপূজা ২০২৪ সুষ্ঠু ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হওয়ায় আনসার ভিডিপি, পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান কমিটির সদস্যরা।

ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জগৎবন্ধু মন্ডলের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) তানজিলা তাসনিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা বেলাল হোসেন, এসআই সেকেন্দার আলী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইউনুস আলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা সহকারী প্রোগ্রামার কাজল মিয়া, উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক মাহমুদা খাতুন, উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাহ আলম যাদু প্রমুখ। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিক ও বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version