রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলায় তেলিরচালা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছেন।
হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধি ও বিনা নোটিশে চাকরিচ্যুত না করার দাবিতে ৮ অক্টোবর (মঙ্গলবার) সকাল ৯ টায় কারখানার ফটকের সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা।

তারপর বেলা ১১টার দিকে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কে যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন ওই সড়কে চলাচলকারী ব্যক্তিরা। শিল্প পুলিশের মধ্যস্থতায় দুপুর সাড়ে ১২টার দিকে শ্রমিকরা সড়ক থেকে সরে যান এবং কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।

কারখানার শ্রমিক ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়- কিছুদিন ধরে তেলিরচালা এলাকার পূর্বানী গ্রুপের কয়েকটি কারখানার শ্রমিকরা হাজিরা বোনাস, নাইট বিল, টিফিন ভাতা বৃদ্ধির দাবি জানিয়ে আসছিলেন। এ ছাড়া তারা বিনা নোটিশে কোনও শ্রমিককে চাকরিচ্যুত না করার দাবি জানিয়েছেন। তবে কারখানা কর্তৃপক্ষ এসব দাবি বাস্তবায়ন করেনি।

গাজীপুর শিল্পাঞ্চলের পরিদর্শক রফিকুল ইসলাম বলেন- কারখানার শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তবে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এখন যান চলাচল স্বাভাবিক।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version