মশিউর রহমানঃ

জামালপুরের সরিষাবাড়ীতে আন্তঃ স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫১ তম জাতীয় গ্রীস্মকালিন ক্রীড়া প্রতিযোগিতা উপজেলা পর্যায়ের কাবাডি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ অক্টোবর) সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রীস্মকালীন কাবাডি বালক ও বালিকা দলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

বালকদের কাবাডি খেলায় রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়কে হারিয়ে উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন ভাটারা উচ্চ বিদ্যালয়। বালিকাদের কাবাডি  খেলায় উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হন সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার কাবাডি ফাইনাল খেলার উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হোসেন, একাডেমিক সুপার ভাইজার এ টি এম রহুল আমিন বেগসহ বিভিন্ন স্কুল, মাদ্রাসার শারীরিক শিক্ষকরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version