মধ্যনগর(সুনামগঞ্জ)প্রতিনিধি:

সুনামঞ্জের মধ্যনগরে পুলিশের বিশেষ অভিযানে চালিয়ে ভারতীয় কম্বল সহ আনোয়ার নামে এক চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে মধ্যনগর থানা পুলিশ।আটককৃত আসামি আনোয়ার হোসেন মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আদর্শগ্রামের মৃত সিরাজ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যনগর থানার একটি দল বিশেষ অভিযান পরিচালনা কালে উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের আদর্শ গ্রামের সেলিম মিয়ার বসত বাড়ির একটি ঘরে তল্লাশি চালিয়ে চোরাই পথে আনা ৭৬ টি ভারতীয় কম্বল সহ আনোয়ার হোসেন নামে এই যোবক কে গ্রেপ্তার করে।জব্দকৃত ভারতীয় চোরাই কম্বলের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫৬ হাজার টাকা।

মধ্যনগর থানার ওসি মোঃ সজিব রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, উক্ত বিষয়ে মধ্যনগর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version