আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রাম আনোয়ারা উপজেলার স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করেছেন তিন সন্তানের পিতা তাজউদ্দীন ড্রাইভার(৪৫)।মঙ্গলবার(২৪ সেপ্টেম্বর)সকালে উপজেলার বৈরাগ ইউনিয়নে ৯ নম্বর ওয়ার্ড নেওয়াজ তালুকদার বাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, তাজউদ্দীন স্ত্রী দীর্ঘদিন ধরে এক যুবকের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বিষয়টি জানার পর তাজউদ্দীন স্ত্রীকে ওই যুবকের সঙ্গে যোগাযোগ রাখতে নিষেধ করেন। এ নিয়ে স্বামীর-স্ত্রীর মধ্যে মনোমালিন্য চলছিল।স্ত্রীর পরকীয়ার সম্পর্ক মেনে নিতে না পেরে গত মঙ্গলবার সকালে তাজউদ্দীন ড্রাইভার কিটনাশক পান করে আত্মহত্যা করে।এবিষয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন, তাজউদ্দীন নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেকে) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version