রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের জেব্রা পরিবারে দুই শাবকের জন্ম হয়েছে। জন্ম নেওয়া শাবকসহ পার্কে জেব্রার সংখ্যা এখন ৩০টি। ২২ সেপ্টেম্বর (রবিবার) এবং ২৪ সেপ্টেম্বর (মঙ্গলবার) নতুন জন্ম নেওয়া দুই শাবক জেব্রা পালের সঙ্গে ঘুরতে দেখা গেছে।

২৫ সেপ্টেম্বর (বুধবার) সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পার্কের একই বেষ্টনীতে জেব্রার সঙ্গে জিরাফ, চিত্রা ও মায়া হরিণ সহ আরও অনেক প্রাণী বসবাস করে। পার্ক কর্তৃপক্ষ জন্ম নেওয়া শাবকদের অন্যান্য প্রাণী থেকে বাঁচাতে বিশেষ নজরে রেখছেন। একটি নারী জেব্রা ১২ থেকে ১৩ মাস গর্ভকাল পার করে। প্রকৃতিতে ২০ বছর বাঁচলেও আবদ্ধ জোনে ৪০ বছর পর্যন্ত বেঁচে থাকার রেকর্ড রয়েছে। বর্তমানে সাফারী পার্কে মোট জেব্রার সংখ্যা ২৮টি। এর মধ্যে ১৪টি পুরুষ ও ১৪টি মাদী।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম আরও জানান – পার্ক প্রতিষ্ঠার পর একটি প্রাণী বিপণন প্রতিষ্ঠানের মাধ্যমে দক্ষিণ আফ্রিকা থেকে কয়েক দফায় বেশ কিছু জেব্রা সাফারি পার্কে নিয়ে আসা হয়। জেব্রাগুলো পার্কের আফ্রিকান সাফারি অংশে ঝোপঝাড় ও তৃণভূমির সমন্বয়ে বিশাল এলাকাজুড়ে বিচরণ করে। পার্কে জেব্রার সঙ্গে ওয়াইল্ডবিস্ট, জিরাফ, গ্যাজেল, ল্যান্ডকমন, চিত্রা ও মায়া হরিণসহ আরও বেশ কিছু প্রাণী বসবাস করে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version