মশিউর রহমানঃ

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত যমুনা সারকারখানায় গ্যাস সংযোগ দিয়ে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে যমুনা সার কারখানা শ্রমিকদল আঞ্চলিক শাখা ও থানা শ্রমিকদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

এ সময় বিক্ষুব্ধ শ্রমিক ও কর্মচারীরা তারাকান্দি এলাকায় সরিষাবাড়ি-ভুয়াপুর প্রধান সড়কে  ঘন্টাব্যাপী এ মানববন্ধন করেন।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সরিষাবাড়ি-ভুয়াপুর সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে কারখানার কয়েকশ শ্রমিক-কর্মচারী ও সার ব্যবসায়ীরা অংশ নেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, বিগত দিনে আওয়ামী লীগের নেতারা লুটপাট করে কারখানা ধ্বংস করে দিয়েছে। এখন যমুনা সার কারখানাকে বাঁচাতে গ্যাস সরবরাহ জরুরি হয়ে পড়েছে। চলতি বছরের গত ১৫ জানুয়ারি সংকটের অজুহাতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস কর্তৃপক্ষ। দীর্ঘ প্রায় আট মাস কারখানায় উৎপাদন বন্ধ থাকায় যমুনার বিভিন্ন মুল্যবান যন্ত্র ও যন্ত্রাংশ বিনষ্ট হয়ে পড়ার আশষ্কা দেখা দিয়েছে। অনতিবিলম্বে যমুনায় গ্যাস সংযোগ প্রদান না করলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ার দেন বক্তারা।

এতে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামিম, উপজেলা ম্রমিক দলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম তালুকদার, উপজেলা বিএনপির সাবেক সভাপতি চান মিয়া চানু,সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, কৃষকদলে আহবায়ক আব্দুল মজিদ, মনিরুজ্জামান আদম, রাশেদুজ্জামান লিটন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version