স্টাফ রিপোর্টার:

চাদাবাজ, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপতৎপরতারোধে কাজ করেত চান সুনামগঞ্জের নবাগত জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ ইলিয়াস মিয়া। এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতা কামনা করছেন তিনি।

সোমবার (১৬ সেপ্টেম্বর) বেলা চারটায় জেলা পর্যায়ে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন ডিসি। এর আগে রবিবার বিদায়ী জেলা প্রশাসকের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করা হয়।

মতবিনিময়কালে সীমান্ত নদী ধুপাজান, পাটলাই, যাদুকাটায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সাংবাদিকগণ। এসব সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন নবাগত জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ রেজাউল করিম এর পরিচালনায় সভায় বক্তব্য দেন সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ শেরগুল আহমদ, প্রবীণ সাংবাদিক বিজন সেন রায়, সিনিয়র সহ-সভাপতি আল-হেলাল, সহ-সভাপতি সেলিম আহমদ তালুকদার, সাধারণ সম্পাদক রওনক আহমদ বখত, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, সিনিয়র সদস্য মাসুম হেলাল,

মুহাম্মদ আমিনুল হক, রাজু আহমেদ রমজান প্রমুখ।এছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে, মোহাম্মদ ইলিয়াস মিয়া এর নতুন পদে যোগদানে সুনামগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করবেন এবং জনসাধারণের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এমন প্রত্যাশা সর্বমহলের।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version