শুক্রবার, সেপ্টেম্বর ১৮

উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে শারদীয় দুর্গাপুজা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করার দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর ইশরাক।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমান, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি প্রবোধ রঞ্জন সরকার, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাক্তার সাদিয়া তাসনিম মুনমুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলাম, উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম অনিতা বর্ধন,

উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও পিএফজি সদস্য আতিকুর রাজ্জাক ভূইয়া হীরা, ঈশ্বরগঞ্জ প্রেসক্লাব আহবায়ক সাইফুল ইসলাম তালুকদার, রাজিবপুর ইউপি চেয়ারম্যান আব্দুল আলী ফকির প্রমুখ।
এছাড়াও বিভিন্ন ইউনিয়নের পুজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version