দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

কোটাবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার তোপের মুখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পরবর্তি সময়ে বিভিন্ন এলাকায় নাশকতার বিরুদ্ধে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে এক জরুরী সভা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার এম রকিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্যে রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি,সহকারী কমিশনার (ভূমি) মোস্তাফিজুর রহমান,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার,জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি ঈমাম হাসান আবুচান,উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভূইয়া,সাবেক সভাপতি এড. এম এ জিন্নাহ্,জামায়াত ইসলামী উপজেলা শাখার সদস্য একে এম রুস্তম আলী, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক জামাল তালুকদার,সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উপজেলা সমন্বয়ক রাতুল খান রুদ্র,আব্দুল মোমেন প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান গোলাম ফাহমি ভুইয়া,শারমিন আক্তার কাকলী,উপজেলা বিএনপি‘র যুগ্ন আহবায়ক জামাল উদ্দিন মাস্টার,ইউপি চেয়ারম্যান আব্দুল আওয়াল,প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান হৃদয় সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকার আইন শৃঙ্খলা নিয়ন্ত্রনে নিজ নিজ অবস্থান থেকে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version