বিরামপুর,(দিনাজপুর)প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলার খানপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সোহেল রানা (৩৮) ও ভ্যান চালক মাহাবুর ইসলাম (৩৫) বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন এক নারী।

বৃহস্পতিবার (১ আগস্ট) ঐ নারী বিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা করেছেন, বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনর্চাজ সুব্রত কুমার সরকার।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৯ জুলাই রাত ৯ টার দিকে বিরামপুর থেকে বড় ভাই বাবুল মিয়া (৬৪), কে সঙ্গে নিয়ে ভ্যানে করে উপজেলার জয়দেপুর আবসনে যাচ্ছিলেন। এসময় রতনপুর বাজার থেকে আটো রাইসমিলের পাশে ইউক্লিপটাস গাছের বাগানের সামনে পৌছালে ইউপি সদস্য সোহেল রানা ভ্যানের সামনে আসে। ভ্যানটির চালক মাহবুর ইসলাম। ঐ নারীর পথরোধ করে ইউপি সদস্য সোহেল রানা । পরে ঐ নারী’কে জোরপূর্বক ইউক্লিপটাস বাগানের ভিতরে নিয়ে ধর্ষণ করে। এক পর্যায়ে ঐ নারী চিৎকার করলে ভ্যান চালক ইউপি সদস্যকে নিয়ে পালিয়ে যায়।

অভিযুক্ত ইউপি সদস্য সোহেল রানার মোবাইল ফোন বন্ধ পাওয়ায় তাঁর বক্তব্য জানা যায়নি।

খানপুর ইউপি চেয়ারম্যান চিত্তরঞ্জন পাহান বলেন, ‘ঘটনা এবং মামলা হওয়ার বিষয়টি আমি শুনেছি।

বিরামপুর থানার ওসি সুব্রত কুমার সরকার বলেন, ভুক্তভোগী নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version