দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের রানীগঞ্জের কুশিয়ারা নদী থেকে রবিবারে ধরা পড়ে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। এর ওজন ছিল প্রায় ১১০ কেজি। মাছটির দাম হাঁকা হয় ৪ লাখ টাকা। যদিও পরে মাছটি কেটে টুকরো টুকরো করে কেজি হিসেবে বিক্রি করেন বিক্রেতারা।

জানা গেছে, দুপুরের দিকে মৌলভীবাজার সদরের জেলা দায়রা জজ আদালতের সামনে এই বাঘ মাছটির দেখা মেলে।
বিশালাকৃতির বাঘ মাছ নিয়ে বসেন ছয়জন মাছ ব্যবসায়ী। উমেদ মিয়া নামের একজন মাছ ব্যবসায়ী মাছটিকে কেটে কেজি হিসেবে বিক্রি শুরু করেন। তিনি জানান, তারা ছয়জন মিলে রানীগঞ্জের কুশিয়ারা নদী হতে এক শিকারির কাছ থেকে মাছটি কেনেন তারা।

পানিতে ডুব দিয়ে ওই শিকারি মাছটি ধরেন বলে জানান উমেদ মিয়া। পরে তারা শিকারীর থেকে ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে আনেন। যদিও এ মাছটির দাম চাওয়া হয়েছিল ৪ লাখ টাকা।
বিশাল এ মাছটিকে কেটে কেজি হিসেবে বিক্রি করছেন উমেদ মিয়া ও তার বাকি শরিকেরা।

তারা প্রতি কেজি বাঘাইড় মাছ বিক্রি করছেন ১২”শ” থেকে দেড় হাজার টাকা করে। তবে এরই মধ্যে বিক্রি হয়ে যায় প্রায় ৯০ কেজি মাছ। ওই সময় পর্যন্ত আরও প্রায় ১০-১২ কেজির মতো মাছ বিক্রির বাকি ছিল। কিন্তু তাদের ভাষ্যমতে বাকি গুলো ও বিক্রির জন্য খুব বেশি সময় লাগবে বলে জানায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2026 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version