বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ-

কোটা সংষ্কার আন্দোলনে সারা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করে, ক্লাস পরীক্ষা বর্জন সহ কর্মসূচি ঘোষণা করছে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) সাধারণ শিক্ষার্থীরা।

আজ বৃহস্পতিবার (৪ জুলাই) রাত ৯টায় সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

সংবাদ সম্মেলনে আগামীকাল শুক্রবার দুপুর ২.০০টায় বিশ্ববিদ্যালয়ের লিপুস ক্যান্টিন থেকে বিক্ষোভ মিছিল ও পদযাত্রার ঘোষণা দেওয়া হয়েছে।

একই সাথে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজের সাথে একাত্মতা প্রকাশ করে বশেমুরবিপ্রবিতেও কোটা সংস্কারের আগ পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বর্জনেরও ঘোষণা দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version