জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল পৌরসভার আগামী ২০২৪-২০২৫ অর্থ বছরের জন্য ৮১ কোটি ৮১ লাখ ৮১ হাজার ৮ শত ৮১ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রোববার (৩০ জুন) দুপুরে পৌরসভা কার্যালয়ের সভাকক্ষে এ বাজেট ঘোষণা করেন-নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা।

বাজেটে আগামী অর্থ বছরে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে। রাজস্ব সংগ্রহে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৬ কোটি ৩১ লাখ ৮১ হাজার ৮শ ৮১ টাকা, উন্নয়ন খাতে ১ কোটি ৫০ লাখ টাকা এবং প্রকল্প খাত থেকে ৫৪ কোটি টাকা আয় দেখানো হয়েছে।

বাজেট অধিবেশনে পৌর মেয়র আঞ্জুমান আরা বলেন, নড়াইল পৌরসভা উন্নয়ন প্রকল্পের আওতায় অন্তভুর্ক্ত হতে যাচ্ছে। বিশ্বব্যাংকের এ নতুন প্রকল্পের কাজ শুরু হলে পৌরসভার বিভিন্ন সড়ক, ড্রেনেজ ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে গতি আসবে। একটি পরিকল্পিত পৌরসভা গড়ে তোলা সম্ভব হবে। প্রকল্পটি বাস্তবায়নে সবার সহযোগিতা চাই।

বাজেট ঘোষণার সময় উপস্থিত ছিলেন-জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ইমদাদুল ইসলাম এমদাদ, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ওহাবুল আলম, হিসাবরক্ষক সাইফুজ্জামান, হিসাবরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর সরদারসহ আরো অনেকে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version