জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইল সদর উপজেলায় মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার সাজাপ্রাপ্ত আসামি সজিব খান ওরফে ফিরোজ খান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৩০ জুন) সকালে সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়ায় আসামির নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃত সজিব খান ওরফে ফিরোজ খান সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামের শাহজাহান খান ওরফে গোলজার খানের ছেলে।

পুলিশ জানায়, রোববার সকালে গোপন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সেলিম রেজা সঙ্গীয় ফোর্সসহ সদর উপজেলার কমলাপুর দক্ষিণপাড়া গ্রামে অভিযান চালিয়ে আসামী সজিব খান ওরফে ফিরোজ খান নামে ওই ব্যক্তিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ওই আসামি আদালত কতৃক মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানাপ্রাপ্ত। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদ পেয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এদিন দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version