শুক্রবার, অক্টোবর ২

নাদিম হোসেন
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ বাল্যবিবাহ বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। ২৬ শে জুন বুধবার বেলা ১০ টায় দাইপুখুরিয়া ইউনিয়নের কাশিয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে এবং ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

কাশিয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর রেজা। এই সময় বক্তব্য রাখেন- কমিউনিটি ফ্যাসালিটার আলী হায়দার বাপ্পি, কাশিয়া বাড়ী মসজিদের ইমাম ফিরোজ হোসেন, স্থানীয় আলেম, রাজনৈতিক ব্যক্তিত্ব , সাংবাদিক, সমাজকর্মী, সুধীজন,কাশিয়া বাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র -ছাত্রীর উপস্থিত ছিলেন ।বক্তারা এসময় শিশুদের প্রতি সহিংসতা ও বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version