জলঢাকা প্রতিনিধি:
বিভিন্ন মামলার ৯ জন আসামি কে গ্রেফতার করেছে জলঢাকা থানা পুলিশ। শনিবার ( ২২ জুন) উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিরা হলেন বিন্যাকুড়ি জুম্মাপাড়া মৃত মোজাহার আলীর ছেলে মোঃ ময়নুল ইসলাম (৩২), পূর্ব খুটামারা পাটোয়ারী পাড়া মোঃ আঃ মালেকের ছেলে মোঃ সাইফুল ইসলাম (২৬), উত্তর বড় ভিটা সরকার পাড়া দেবেন্দ্রনাথ রায় এর ছেলে শ্রী সাদ্দাম রায় (২৮),
বিন্যাকুড়ি জুম্মাপাড়া মৃত নাড্ডা মামুদের ছেলে মোঃ আঃ হালিম (৩২), বিন্যাকুড়ি মোঃ হামিদার রহমানের ছেলে মোঃ শরিফুল ইসলাম (২৪),পূর্ব খুটামারা পাটোয়ারী পাড়া মৃত আমিনুরের ছেলে মোহাম্মদ আলী (৪০), কিশোরগঞ্জ উপজেলার উত্তর বড়ভিটা মৃত মোক্তার আলীর ছেলে মোঃ মশিউর রহমান (২৮), দক্ষিণ কাজিরহাট মিস্ত্রিপাড়া মৃত রশিদুল ইসলামের ছেলে মোঃ মোতালেব (২৫) ও উপজেলার শৌলমারী ইউনিয়নের রবিউল ইসলামের স্ত্রী মোছাঃ ফজিলা বেগম (৩২)। গ্রেফতারকৃত আসামি উভয়েরই জেলা নীলফামারী।

থানা সূত্রে জানা যায়, জেলা পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম এর দিক নির্দেশনায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে জুয়া মামলায় ৭ জন, চুরি মামলায় ১ জন ও সিআর ওয়ারেন্ট ভুক্ত ১ জন সহ মোট ৯ জন আসামি কে গ্রেফতার করা হয়।

এবিষয়ে জলঢাকা থানা অফিসার্স ইনচার্জ মো: নজরুল ইসলাম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের আইনি প্রক্রিয়া সম্পূর্ণ করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version