Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

প্রধানমন্ত্রীর ঈদ উপহার সামগ্রী বিতরণ

জামালপুর প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ীতে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার শুকনা খাবার বিতরণ করা হয়েছে। শনিবার (২২ জুন) সকালে উপজেলা অডিটোরিয়াম হল রুমে দূর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের খাদ্য সহায়তায় ৫ শতাধিক অসহায়, দুস্থ এবং গরীবদের মধ্যে এ শুকনা খাবার বিতরণ করা হয়।

এসব খাবারের মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১ কেজি ডাল, লবন ১ কেজি, চিনি ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, মরিচের গুড়া ১০০ গ্রাম, হলুদের গুড়া ২০০ গ্রাম ও ধনিয়া গুড়া ১০০ গ্রাম।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তারের সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শওকত জামিলের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আবদুর রশিদ এমপি।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আল আমিন হোসাইন শিবলু,

মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা শিখা, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এম এ গণি,সদস্য আইনজীবী শহিদুল ইসলাম, সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান। প্রচার ও প্রচারণা সম্পাদক শফিকুল ইসলাম,

সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক তরিকুল ইসলাম নিটুল, উপজেলা আওয়ামীলীগ এর সদস্য বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, পৌর আওয়ামীলীগের অর্থ বিষয়ক সম্পাদক রাজু আহমেদসহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Exit mobile version