লোকমান আহমদ, সিলেট:

চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শেষ হয়েছে।
বুধবার (৫ জুন) সিলেটের দুটি উপজেলায় অনুষ্ঠিত হয় শেষ ধাপে এ নির্বাচন।
সিলেট জেলার জকিগঞ্জ ও কানাইঘাট, উপজেলা বন্যা কবলিত হওয়া স্বত্বেও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি পূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

সিলেটের জকিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে পুনরায় চেয়ারম্যান বিজয়ী হয়েছেন লোকমান উদ্দিন চৌধুরী। গত মেয়াদেও তিনি চেয়ারম্যান ছিলেন। দোয়াত-কলম প্রতীকে তিনি ২৪ হাজার ৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটত প্রতিদ্বন্দ্বী জমিয়ত নেতা মাওলানা বিলাল আহমদ ইমরান (কাপ পিরিচ) পেয়েছেন ১৬ হাজার ৭৬৮ ভোট।
জকিগঞ্জে এ দুজন ছাড়া আরও দুই চেয়ারম্যান প্রার্থী ছিলেন। তারা হলেন- জেলা যুব সংহতির সদস্য সচিব মর্তুজা আহমদ চৌধুরী (আনারস) ও জাতীয় পার্টি নেতা আব্দুশ শুক্কুর (মোটরসাইকেল)।

কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে নতুন মুখ নির্বাচিত হয়েছেন। বিজয়ী প্রার্থী জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোস্তাক আহমদ পলাশ মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ৩৫ হাজার ৩০২টি ভোট।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটির সদস্য শামসুজ্জামান বাহার (ঘোড়া) পেয়েছেন ২৯ হাজার ৭৬৫টি ভোট।
পলাশ ও বাহার ছাড়া কানাইঘাটে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেন- বিএনপি নেতা আবুল হারিছ চৌধুরীর চাচাতো ভাই আবুল মনসুর চৌধুরী (হেলিকপ্টার), ব্যবসায়ী বেলাল আহমদ (দোয়াত কলম), সাবেক ছাত্রনেতা খায়ের উদ্দিন চৌধুরী (টেলিফোন), খায়রুল আমিন (আনারস) ও এনামুল হক (কাপ পিরিচ)।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version