মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

সোয়াইব আলী, জবি প্রতিনিধি:

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে প্রাথমিক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বুধবারর (৫ জুন) দুপর ১২টা থেকে এই ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। প্রাথমিক মেধা তালিকায় বিষয় প্রাপ্ত শিক্ষর্থীরা ভর্তি হতে পারবে।

শুক্রবার রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে জিএসটি ওয়েবসাইট এর মাধ্যমে অনলাইনে নির্ধারিত ফি ৫ হাজার টাকা প্রদান করে প্রাথমিকভাবে ভর্তি সম্পন্ন করতে হবে।

এরপর প্রাথমিকভাবে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আগামী শনিবার বিকাল ৪টার মধ্যে সংশ্লিষ্ট ডীন অফিসে এসে ভর্তি কাগজপত্রাদি জমা দিতে হবে।

সেখানে ভর্তির এক্নোলজমেন্ট স্লিপ প্রদর্শনপূর্বক এসএসসি ও এইচএসসি বা সমমান পরীক্ষার নম্বরপত্রের মূলকপি জমা দিয়ে অ্যাপ্লিকেন্ট ফর্ম সংগ্রহ করে প্রাথমিকভাবে ভর্তি নিশ্চিত করতে হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version