জেলা প্রতিনিধি,নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় বান্ধবীদের সঙ্গে বেড়াতে গিয়ে ৭ম শ্রেণির এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন।

মঙ্গলবার (৪ জুন) দুপুরের দিকে এ ঘটনা ঘটে।এ ঘটনায় জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পরে লোহাগড়া উপজেলার নলদী এলাকা থেকে ধর্ষক সিয়াম হোসেন ও তার সহযোগী রুবেল শেখকে আটক করে পুলিশ। এঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রী তাদের শনাক্ত করলে তার পিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে আটককৃত আসামীদের গ্রেফতার দেখায় পুলিশ।

ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে বাড়ি থেকে অনুমতি নিয়ে প্রাইভেট পড়ে বান্ধবীদের সঙ্গে ঘুরতে বের হয় ওই স্কুলছাত্রী। বখাটেরা তার কাছে থাকা মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়।

এরপর ভুক্তভোগী মেয়েটিকে চড় থাপ্পড় দিতে শুরু করলে সঙ্গে থাকা অন্য বান্ধবীরা ভয়ে দৌড়ে পালিয়ে যায়। বান্ধবীদের সঙ্গে ভুক্তভোগী মেয়েটিও দৌড়ে পালানোর চেষ্টা করে কিন্তু সে মাটিতে পড়ে গেলে তাকে নির্জন এলাকায় নিয়ে ধর্ষণ করে পালিয়ে যায় বখাটেরা।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. মেহেদী হাসান বলেন, ধর্ষণের ঘটনার অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে ধর্ষকসহ তার সহযোগীকে গ্রেফতার করেছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version