জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের কালিয়া উপযেলায় আনিচ শেখ (৩৭) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় একজনকে আটক করেছে জেলা নড়াগাতি থানা পুলিশ।

শুক্রবার (৩১ মে) রাতে কালিয়া উপজেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নড়াগতি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিন হত্যা ও হত্যকাণ্ডে আটক এর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আনিচ শেখ কলাবাড়িয়া গ্রামের মোশারেফ শেখ ওরফে মোশায় শেখের ছেলে ও ও কলাবাড়িয়া দুই নং ওয়ার্ডের ইউপি সদস্য সোহেল শেখের ছোট ভাই।

পুলিশ জানায়, শুক্রবার নড়াগাতি থানার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চর কান্দিপাড়া টুকু মোল্লার ইটের ভাটার দক্ষিণ পাশে রাত সাড়ে সাতটার দিকে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

পরবর্তীতে আহত আনিচ শেখকে গুরুতর অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়ে নড়াগতি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. বোরহান উদ্দিন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদ এর জন্য ওসিকার শেখ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি। তবে তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের খুঁজে বের করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version