গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মাদক বিরোধী অভিযানে পাথরবোঝাই একটি ট্রাক থেকে ২০ কেজি গাঁজা জব্দ করেছে পুলিশ। একইসঙ্গে ২ মাদক কারবারিকেও গ্রেফতার করে। উদ্দেশ্য ছিল পাথর বোঝাই ট্রাকে করে চালান যাবে ঢাকা,তা আর হচ্ছে না, তার আগেই দুই মাদক কারবারিকে পুলিশ আটক করে। যেতে হবে কারাগারে।

শুক্রবার (৩১ মে) বিকেলে সাদুল্লাপুর থানা পুলিশ এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার মাদক কারবারি নিজাম উদ্দিন(৪৬)। তিনি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার কাটগিরা(শিলকুড়ি)গ্রামের ময়ান আলীর ছেলে ও মিলন মিয়া(৩৬) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার কদমতলি (ইটাপাড়া) গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, গোপন সংবাদে বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় ধাপেরহাট এলাকার মহাসড়কের ওভার ব্রিজের নিচে ঢাকাগামী একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করা হয়। একপর্যায়ে এ ট্রাকে থাকা ২০ কেজি শুকনো গাঁজা জব্দসহ ওই দুই মাদক করাবারিকে গ্রেফতার করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version