কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে শিল্পী আক্তার (২৩) নামে প্রবাস ফেরত স্ত্রীকে গলা কেটে হত্যার পর
রক্তাক্ত দা’সহ স্বামী সফর আলী থানায় হাজির হয়ে আত্মসমর্পণ করে।
রবিবার (৫ মে) সকাল ১১ টার দিকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে এ লোহমর্ষক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিল্পী আক্তারের স্বামী সফর আলী নারায়ণগঞ্জে কাঠে রংয়ের কাজ করতেন। স্ত্রী শিল্পী আক্তার দালাল মারফত এজেন্সির মাধ্যমে ৩ মাস আগে স্বামীর অনুমতি ছাড়াই সৌদি আরব যান ।
এনিয়ে স্ত্রীকে দেশে ফিরে আনতে ওই দালালকে চাপও দিচ্ছিলেন সফর আলী । স্বামীর চাপে দালাল এজেন্সির মাধ্যমে টিকিটের টাকা পরিশোধ করে শিল্পী আক্তারকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করেন।
গতকাল শনিবার দেশে এসে স্বামীর বাড়িতে উঠেন শিল্পী আক্তার। স্বামীর বাড়িতে উঠার পর স্বামী সফর আলী জানতে পারেন তাঁর স্ত্রী ৩ মাসের গর্ভবতী।
এ নিয়ে প্বার্শবর্তী ওয়ার্ডের ইউপি সদস্যের কাছে সফর আলী অভিযোগ নিয়ে গেলে ওই ওয়ার্ড সদস্য পরবর্তীতে তা সমাধানের জন্য তাদেরকে পাঠান ৬ নং ওয়ার্ডের সদস্য আব্দুল মতিনের কাছে। তবে শেষ পর্যন্ত আব্দুল মতিনের কাছে স্ত্রীর অভিযোগ নিয়ে সফর আলী যাননি বলে জানান ইউপি সদস্য আব্দুল মতিন।
তিনি জানান, তাদের মধ্যে কথা-কাটাকাটির জেরে রবিবার সকাল ১১ টার দিকে দা দিয়ে শিল্পী আক্তারকে গলা কেটে হত্যা করে সফর আলী।
নিহত শিল্পী আক্তারের ৫ বছর বয়সী এক ছেলে রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান।ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, আসামি পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনা তদন্তের জন্য পরিবারের অন্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। গৃহবধু শিল্পীকে গলাকেটে হত্যা করা হলেও তার শরীরে আঘাত রয়েছে। তাই জিজ্ঞাসাবাদের জন্য ঘাতক সফর আলীর বাবা কদ্দুস মিয়া ও মা সরুফা বেগমকে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ব্রেকিং নিউজ-
- বারহাট্টায় স্কুলছাত্রীকে ধর্ষণ মামলায় অবশেষে গ্রেপ্তার হলো অভিযুক্ত
- দেশের সব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- বিএড (অনার্স) চতুর্থ বর্ষের সপ্তম সেমিস্টার পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
- বৈশ্বিক জ্বালানি সংকটের কারণে বাংলাদেশ সরকার স্কুলে অনলাইন ও সশরীরে (অফলাইন) ক্লাস একসাথে চালুর চিন্তা করছে।
- রাজশাহী মেডিকেলে হামের প্রাদুর্ভাব পরিস্থিতি পরিদর্শন, দ্রুত টিকা সরবরাহের তাগিদ
- জ্বালানি তেল মজুত ও পাচার রোধে সীমান্তে বিজিবির কার্যক্রম জোরদার
- ইউনিসেফ থেকে হামের টিকা সংগ্রহ করছে সরকার : স্বাস্থ্যমন্ত্রী
- দুর্যোগ বিষয়ে শিশুদের সচেতন ও প্রস্তুত করে তোলা আমাদের দায়িত্ব: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
