লিমন সরকার (ঠাকুরগাাঁও) জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৪০ বোতল ফেন্সিডিল সহ ধর্ম ভাই-বোনকে গ্রেপ্তার করেছেন থানা পুলিশ। বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার নারায়নপুরে মাদক কেনা বেচার সময় তাদের গ্রেপ্তার করা হয়।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক রতন চন্দ্র রায় জানান, উপজেলার নারায়নপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে শালমান শাহর বাড়িতে মাদক কেনা বেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত পৌনে দুইটার দিকে তিনি সহ থানার অন্যান্য অফিসাররা সেখানে অভিযান চালান। এ সময় নারী পুলিশ সদস্যের দ্বারা সালমানের ধর্ম বোন সুবর্ণা আকতারের দেহ তল্লাসী করে ১০ বোতল এবং তার দেয়া তথ্য মতে সালমানের শয়ন ঘড়ে খাটের নীচ থেকে ৩০ বোতল ফেন্সিডিল ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে সালমান ও তার ধর্ম বোন সুবর্ণা গ্রেপ্তার করা হয়। সুবর্ণা ময়মনসিংহ জেলার ত্রিশাল থানার কুষ্টিয়া ২য় খন্ড গ্রামের আব্দুল খালেকের কন্যা বলে জানায় পুলিশ। তারা গোপনে মাদক ব্যবসা করে আসছিল। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফেন্সিডিল সহ তারা গ্রেপ্তার হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ-
- রাজধানী ঢাকাসহ দেশের আরও ১৩ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ
- থানায় সেবা নিতে এসে বাইরে গাছতলায় অপেক্ষা আনোয়ারায় ভোগান্তির চিত্র
- কলমাকান্দায় সম্মিলিত উদ্যোগ: বাল্যবিবাহ ও শিশুশ্রমমুক্ত ঘোষণার অঙ্গীকার
- প্রধানমন্ত্রী কার্যালয়ের ডিজি হলেন নুরজাহান খানম
- সরকার প্রতিটি মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ : সমাজকল্যাণ মন্ত্রী
- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
- ২৫ মার্চ থেকে ১০ এপ্রিলের বীরত্বগাথা নতুন প্রজন্মকে জানানোর আহ্বান তথ্য মন্ত্রীর
- রাত ৮টা থেকে সকাল ৭টা পর্যন্ত পাম্প বন্ধ চান মালিকরা: বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন
