মাসুম তালুকদার, জবি প্রতিনিধি
রবীন্দ্র সঙ্গীত চর্চায় অবদানের স্বীকৃতিস্বরূপ বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. লাইসা আহমেদ লিসাকে বাংলা একাডেমি কর্তৃক রবীন্দ্র পুরস্কার ২০২৪ এ ভূষিত করা হয়েছে।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান এবং অধ্যাপক হওয়ার পাশাপাশি দেশে রবীন্দ্র সংগীত চর্চায় খ্যাতনামা শিল্পী। তিনি ছায়ানটের সাধারণ সম্পাদক এবং জাতীয় রবীন্দ্র সংগীত সম্মেলন কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি হিসেবেও দায়িত্বরত আছেন।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম পিএইচডির ব্যক্তিগত এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে প্রভূত অভিনন্দন এবং শুভেচ্ছা জানান।
রবীন্দ্র পুরস্কার-২০২৪ এ ভূষিত হওয়ায় উচ্ছাস প্রকাশে ড. লাইসা আহমেদ লিসা জানান, “বাংলা একাডেমি থেকে পুরষ্কার পাওয়া অত্যন্ত আনন্দের। দেশব্যাপী মানুষের অভিনন্দন অনেক বেশী অনুপ্রাণিত করছে। রবীন্দ্র সংগীত চর্চায় অবদানের স্বীকৃতি পাওয়া অনেক বড় প্রাপ্তির। একটি পুরষ্কার পাওয়া মানেই নতুন দায়িত্ব বেড়ে যাওয়া। মানুষকে মূল ধারায় সংগীত চর্চায় আনার চেষ্টা সবসময়ই করছি। রবীন্দ্র সংগীতের চর্চাকে আরো এগিয়ে নিতে এই স্বীকৃতি নতুন মাত্রা যোগ করছে।”
ব্রেকিং নিউজ
- সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের
- দুর্গাপুরে এমকেসিএম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস, নবম শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত
- প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু
- জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির
- বিজয়ের ভোরে এক কাতারে নেত্রকোনা: ১লা ডিসেম্বর হচ্ছে ‘বিজয় ম্যারাথন’
- ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক পাওয়া যাবে ১৫ মিলিয়ন ঘনফুট
- সীমান্ত থেকে শহর: নাশকতা ঠেকাতে সতর্ক বিএনপি-জামায়াত-এনসিপি ও সাধারণ মানুষ
- গোপালগঞ্জে বন্ধ করা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের পৌনে দুই লাখ অ্যাকাউন্ট




