বুধবার, সেপ্টেম্বর ২৩

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

তীব্র গরমে অতিষ্ঠ সাধারণ গাড়ির চালক ও পথচারীদের মাঝে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটি পানি ও শরবত বিতরণ করে।

আজ সোমবার (২৯ শে এপ্রিল) যশোরের গুরুত্বপূর্ণ সড়কে পানি ও শরবত বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির আহ্বায়ক বাবু অমল অধিকারী, ছাত্র মহাজোট নেতা শিশির বিশ্বাস ও প্রান্ত বিশ্বাসের সহযোগিতায়, যুব ও মহিলা মহাজোট নেতা নেত্রী বৃন্দ।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির আহ্বায়ক বাবু অমল অধিকারী বলেন, যশোরের জনজীবন তীব্র গরমে অতিষ্ট। হীট স্ট্রোকে মারা যাচ্ছে মানুষ।যশোরের আজকের তাপমাত্রা এ বছরের সর্বোচ্চ ৪২.৮°।
ঠিক সেই সময়ে রাস্তার মোড়ে মোড়ে জল আর লেবুর শরবত সাধারণ জনগণের মাঝে বিতরণ করায় পথচারীরা পরম তৃপ্তি অনুভব করছেন। যা সত্যি ভালো লাগার বিষয়। আমাদের এ কার্যক্রম তাপ দাহ চলা কালে চলমান রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

সাধারণ জনগণ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা কমিটির এমন মহৎ কাজ কে সাধুবাদ জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version