জেলা প্রতিনিধি, প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়া উপজেলায় রাহাতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসা নামের একটি নতুন মাদ্রাসার উদ্ধোধন করা হয়েছে।

বুধবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দুকে উপজেলার লক্ষীপাশা আদর্শপাড়া এলাকায় ওই মাদ্রাসার উদ্ধোধন করা হয়।

মাদ্রাসার অস্থায়ী পরিচালক এহছানুল বারীর সভাপতিত্বে এ মাদ্রাসার শুভ উদ্বোধন করেন গোলাম মোর্ত্তজা। যার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মে. আসলাম শরিফ।

উদ্বোধনী অনুষ্ঠানে পল্লী চিকিৎসক মো. আলী আজমের সঞ্চালনায় বক্তব্য দেন লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা বিআরডিবির চেয়ারম্যান এম এম রাশেদুল ইসলাম, হাফেজ মাও.মুফতি আব্দুল কাদের, মুফতি আব্দুল্লাহ, মাও. হাদীউজ্জামান, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রুবেল শেখ, মো. লিয়াকত হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে মোরাদ হোসেন, শাহিন মাহামুদ, মো. বিলায়েত হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। পরে উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত ও তবারক বিতরণ করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version