ইবি প্রতিনিধি:

দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে বৃক্ষরোপন কর্মসূচি শুরু করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শাখা ছাত্রলীগ। মঙ্গলবার (২৩ এপ্রিল) বেলা ১২ টায় সংগঠনটির দলীয় টেন্টে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনটির সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত।

জানা যায়, তীব্র তাপপ্রবাহ থেকে মুক্তি পেতে দেশব্যাপী ১ কোটি বৃক্ষরোপণের উদ্যোগ নেয় কেন্দ্রীয় ছাত্রলীগ। এ কর্মসূচির অংশ হিসেবে আগামী ৭ দিনের মধ্যে ক্যাম্পাসে ৫০০ বৃক্ষরোপণ করবে তারা। এতে প্রাথমিকভাবে ১০০ শত গাছ রোপণ করে ইবি শাখা ছাত্রলীগ। এছাড়া নিজস্ব উদ্যোগে আগামী ৬ মাসে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় ২ হাজার বৃক্ষরোপণের কথা জানায় সংগঠনটি। ব্যক্তি উদ্যোগে যে শিক্ষার্থী সর্বোচ্চ সংখ্যক বৃক্ষরোপণ করবে তাকে বিশেষভাবে পুরস্কৃত করবে সংগঠনটি।

এ সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি মুন্সী কামরুল হাসান অনিক, নাইমুর রহমান জয় ও যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন মজুমদার। এ ছাড়া সংগঠনের অন্যান্য নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে সারা বাংলাদেশে যে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে এরই অংশ হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে শাখা ছাত্রলীগ। ছাত্রলীগের এই ধরনের পরিবেশবান্ধ কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version