রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)

গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল জাতীয় উদ্যানের ২ নং গেইট এলাকায় ২৩ এপ্রিল(মঙ্গলবার) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশ থেকে একটি হাতির মরদেহ উদ্ধার করেছে বন বিভাগ।

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম জানান- মঙ্গলবার সকালে ভাওয়াল জাতীয় উদ্যানের কর্মকর্তা-কর্মচারীরা মহাসড়কের পাশে হাতির মরদেহটি পড়ে থাকতে দেখে আমাদের বিষয়টি জানান। তাৎক্ষণিক বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। পরে পুলিশে খবর দেওয়া হয়েছে। ঘটনাস্থলে এসে দেখতে পাই, মৃত হাতীর মাথায় মধ্যে ক্ষত চিহ্ন আছে। দাঁতগুলো উঠিয়ে নিয়ে গেছে। ইতিমধ্যে, পুলিশের একটি ফরেনসিক টিম ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের সদর থানা পুলিশ ও টুরিস্ট পুলিশের টিম ঘটনাস্থলে আছেন। পুলিশের ফরেনসিক টিম তথ্য সংগ্রহের পর ভেটেনারি সার্জন ও কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন ভেটেনারি সার্জন যৌথ ভাবে পোস্ট মর্টেম করবে। তারপর হাতির মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে আমরা প্রাথমিক ভাবে ধারণা করছি, অন্য কোথাও হাতির মৃত্যু হওয়ায় পর এখানে এনে ফেলে রেখে গিয়েছে। তদন্তের পর এবিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version