জামালপুর প্রতিনিধিঃ
দেশের পরিবেশ প্রকৃতির ভাসাম্য রক্ষায় কৃষি আবাদের পাশাপাশি বাড়ীর আঙ্গিনায় রাস্তার ধারে গাছ লাগানোর আহব্বান জানালেন ১৪১ জামালপুর-৪ সরিষাবাড়ী আসনের সংসদ সদস্য মোঃ আবদুর রশিদ এমপি।
(২৩ এপ্রিল) মঙ্গলবার সকালে উপজেলার আওনা ইউনিয়নের স্থল কাওয়ামারা এলাকায় উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে রাজস্ব খাতের অর্থায়নে বাস্তবায়িত চিনাবাদাম প্রদর্শনীর মাঠ দিবসে প্রধান অতিথি বক্তব্যে এ আহব্বান জানান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ, সরিষাবাড়ী পৌরসভার মেয়র মোঃ মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সদস্য অধ্যক্ষ সাইদুল হাসান সাইদপ্রমুখ।
এতে সভাপতিত্ব করেন, ময়মনসিংহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আবু মোঃ এনায়েত উল্লাহর।
ব্রেকিং নিউজ
- সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের
- দুর্গাপুরে এমকেসিএম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস, নবম শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত
- প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু
- জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির
- বিজয়ের ভোরে এক কাতারে নেত্রকোনা: ১লা ডিসেম্বর হচ্ছে ‘বিজয় ম্যারাথন’
- ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক পাওয়া যাবে ১৫ মিলিয়ন ঘনফুট
- সীমান্ত থেকে শহর: নাশকতা ঠেকাতে সতর্ক বিএনপি-জামায়াত-এনসিপি ও সাধারণ মানুষ
- গোপালগঞ্জে বন্ধ করা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের পৌনে দুই লাখ অ্যাকাউন্ট




