দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার দুর্গাপুরে বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৩ এপ্রিল) তাদের গ্রেপ্তার করা হয়। পরে ওদিন সন্ধ্যায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে দুগার্পুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন, জেলা বিএনপির সহ:সভাপতি ও দুর্গাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচানঁ ও দুর্গাপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাজ্বী জামাল উদ্দিন মাস্টার। তারা সম্পর্কে বাবা-ছেলে।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে পৌরশহরের কাচারী মোড় এলাকা থেকে হাজ্বী জামাল উদ্দিন মাস্টার কে গ্রেফতার করা হয়। অপরদিকে ওইদিন বিকেলে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাঝিয়াইল মোড় থেকে আলহাজ্ব ইমাম হাসান আবুচানঁ কে গ্রেফকার করে আদালতে প্রেরণ করে পুলিশ। পরবর্তিতে আদালত জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি তদন্ত মাহফুজ আলম জানান, ২০২৩ সালে নাশকতার মামলায় তাদের দুইজনকে গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version