Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

মদনে ধান কিনতে এসে ইজিবাইকের চাপায় লাশ হলেন ব্যবসায়ী

দেওয়ান রানা, মদন (নেত্রকোনা) প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে ইজিবাইকের চাপায় আলী মিয়া (৬১) নামের এক ব্যবসায়ী মারা গেছে। শুক্রবার দুপুরে মদন-খালিয়াজুরি সড়কে উচিতপুর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত আলী মিয়া নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রাজিবপুর গ্রামের বাসিন্দা। এ সময় মোটরসাইকেল চালক নাছির উদ্দন আহত হলে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে মদন উপজেলার হাওরে ধান কিনতে আসেন ব্যবসায়ী আলী মিয়া। ধান কিনে উচিতপুর থেকে মোটরসাইকেল যোগে কেন্দুয়ার দিকে রওনা হন। পথে চালের বস্তা বোঝাই একটি ইজিবাইক বিপরীত দিক থেকে মোটরসাইকেল কে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক ও ব্যবসায়ী আলী মিয়া গুরুতর আহত হলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরী বিভাগের ডাক্তার ব্যবসায়ী আলীকে মৃত ঘোষনা করেন।

মদন থানার এসআই আব্দুল হাই জানান,‘ সড়ক দূর্ঘটনায় আলী মিয়া নামের একজন ধান ব্যবসায়ী মারা গেছে। মরদেহটি হাসপাতালে রয়েছে। নিহতের পরিবারের লোকজনের সাথে কথা বলে ও উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version