জামালপুর প্রতিনিধিঃ
জামালপুর, টাঙ্গাইল ও শেরপুর জেলার ঐতিয্যবাহী বৃহৎ গরুর হাট পিংনা গোপালগঞ্জ হাট।
বিভিন্ন সময় বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটলেও এবার নতুন বছরে চোর, দালাল ও বাটপার মুক্ত স্বচ্ছ গরু হাট পরিচালনার প্রত্যাশা নিয়ে বাংলা ১৪৩১ নতুন বছরে হাট পরিচালনা করতে চায় নতুন হাট বিটার পিংনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুস সালাম বাবু ( বাংলার বাবু)।
সেই লক্ষে নতুন বছরের প্রথম হাট ইংরেজি ১৯ এপ্রিল বাংলা ০৬ বৈশাখ শুক্রবার, সকলের সহযোগিতা প্রত্যাশায় এ হাটের কার্যক্রম শুরু করেন।
এসময় উপস্থিত ছিলেন, জামালপুর জেলা পরিষদের সাবেক সদস্য মোঃ ফতেহ লোহানী, সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সদস্য অধ্যক্ষ সাইদুল হাসান সাইদ, খন্দকার মোতাহার হোসেন, আওয়ামীলীগ নেতা ওয়াকার্স হাসান বাবণ, ইউপি সদস্য জামাল উদ্দিন, পিংনা ইউনিয়ন ছাত্র লীগের সাবেক সভাপতি মোঃ ওমরপ্রমুখ।
ঐতিয্যবাহী এ হাটটি দীর্ঘসময় ধরে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল ৮ টা থেকে রাত ৮ পর্যন্ত নিয়মিত পরিচালিত হয়ে আসছে।
এ হাটে দেশের বিভিন্ন জেলা থেকে ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে।
ব্রেকিং নিউজ
- সীমান্ত ও নদী রক্ষায় জনগণের ঐক্যের ডাক নাহিদ ইসলামের
- দুর্গাপুরে এমকেসিএম সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রশ্নফাঁস, নবম শ্রেণির গণিত পরীক্ষা স্থগিত
- প্রধানমন্ত্রিত্ব ছাড়তে রাজি নেতানিয়াহু
- জাতীয় ঐক্যের আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির
- বিজয়ের ভোরে এক কাতারে নেত্রকোনা: ১লা ডিসেম্বর হচ্ছে ‘বিজয় ম্যারাথন’
- ভোলা নর্থ-৩ কূপের তৃতীয় স্তরেও মিলেছে গ্যাস, দৈনিক পাওয়া যাবে ১৫ মিলিয়ন ঘনফুট
- সীমান্ত থেকে শহর: নাশকতা ঠেকাতে সতর্ক বিএনপি-জামায়াত-এনসিপি ও সাধারণ মানুষ
- গোপালগঞ্জে বন্ধ করা হয়েছে মোবাইল ব্যাংকিংয়ের পৌনে দুই লাখ অ্যাকাউন্ট




