মনিরুজ্জামান খান গাইবান্ধ: গাইবান্ধার গোবিন্দগঞ্জে আলোচিত অটো রিক্সাচালক আইয়ুব আলী ওরফে দুলা মিয়া হত্যার প্রধান আসামি মোহাম্মদ বাবু হোসেন ওরফে (বাবু লাল)কে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল)গাইবান্ধা সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) উদয় কুমার সাহা গোবিন্দগঞ্জ থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ সময় তিনি বলেন, বাবু হোসেন ওরফে বাবুলাল দীর্ঘদিন যাবত অটো রিক্সার ছিনতাই এর উদ্দেশ্যে অটোচালক দুলামিয়ার গতিবিধির উপর নজর রাখছিলেন। ঘটনা রাতে উপজেলার সাপমারা ইউনিয়নের শ্রীপুর এলাকার সিনটাজুরি নামক স্থানে

গত (১৪ এপ্রিল)রাত সোয়া ১১টার দিকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। এতে দুলা মিয়া ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এ সময় ব্যাটারি চালিত অটো রিক্সাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তা থেকে পাশের নিচু জমিতে পড়ে যায়। ফলে অটো রিক্সাটি রেখেই পালিয়ে যায় বাবু লাল। আটকের পর পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এসব তথ্য দিয়েছে।
এ ঘটনার সাথে জড়িত অন্যন্য আসামিদের গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত আছে বলে জানান সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version