তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মুফজ্জিল মিয়া নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) মধ্য রাতে মৌলভীবাজার শহরের কাঁচা বাজারের পাশে সেমকো সিএনজি স্টেশনের সম্মুখে এই ঘটনাটি ঘটে। নিহত মফজ্জিল মিয়া মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ভাঁদগাঁও গ্রামের বাসিন্দা মৃত মতলিব মিয়ার ছেলে।

স্থানীয়দের বরাতে জানান, সেমকো এলপিজি পাম্পের সামনের রাস্তা দিয়ে রাস্তা পারাপারের সময় একটি দ্রুত গামী মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম এর কাছে জানতে, তিনি এবিষয়ে নিশ্চিত করে বলেন মোটরসাইকেলটি থানায় আটক রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version