জেলা প্রতিনিধি, নড়াইল:

নড়াইলের লোহাগড়া উপজেলায় মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ শিশু রাবেয়া (৫) এর লাশ নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার শিয়েরবর গ্রামের মধুমতি নদী থেকে ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। এর আগে সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে নদীতে গোসলে নেমে রাবেয়া নিখোঁজ হয়।

নিহত রাবেয়া উপজেলার শালনগর ইউনিয়নের শিয়েরবর গ্রামের মো.হিরু মোল্যার মেয়ে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার বেলা সাড়ে ৩ টার দিকে স্থানীয় শিশুদের সাথে নদীতে গোসল করতে যায় রাবেয়া। পরে সন্ধা গড়িয়ে গেলেও রাবেয়া বাড়ি না ফেরায় পরিবারের লোকজন নদীর পাড়ে ও বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করে না পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে লোহাগড়া ফায়ার সার্ভিসের কর্মীরা ও ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান করতে পারেনি। মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান হওয়ার কথা থাকলেও সকালে স্থানীয়রা শিশু রাবেয়ার লাশ নদীতে ভাঁসতে দেখে পরিবারের লোকজন স্থানীয়দের সহায়তায় তার লাশ উদ্ধার করে।

লোহাগড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোহাগুজ্জামান মুঠোফোনে বলেন, গতকাল সন্ধার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছিলাম তবে রাত হয়ে যাওয়ায় ডুবুরিরা উদ্ধার অভিযান করতে পারেনি। মঙ্গলবার উদ্ধার অভিযান হওয়ার কথা থাকলেও সকালে ঘটনাস্থলেই তার লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করেছেন বলে জানতে পেরেছি।

এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বিষয়টি অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version