গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রওশন আরা (২৮) নামে এক প্রতিবন্ধী নারী প্রাণ হারিয়েছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে ঢাকা-রংপুর মহাসড়কে শহরের জাহানারা মার্র্কেট এলাকায় এ দুর্র্ঘটনাটি ঘটে। নিহত রওশন আরা উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের উত্তর ছয়ঘরিয়া গ্রামের অপু মিয়ার কন্যা।
স্থানীয়রা জানান, রংপুরগামী একটি ট্রাক মহাসড়কের গোবিন্দগঞ্জে শহরের জাহানারা মার্কেটের সামনে ওই মহিলাকে ধাক্কা দিলে তিনি মহাসড়কের ওপর ছিটকে পরে যান। এরপর ওই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় মহাসড়কের ওপরই ট্রাকটি রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। এতে মহাসড়কের দুুই পাশে যানবাহন আটকা পরে তীব্র যানজটের সৃৃষ্টি হয়।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাক ও মরদেহটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো: মাহবুর রহমান জানান, নিহতের কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় সনাক্ত করা হয়েছে। নিহত নারীর পরিবারকে খবর দেওয়া হয়েছে।
ব্রেকিং নিউজ
- নিরাপদ আর্থিক সেবার প্রত্যয়ে মোহনগঞ্জে ‘নগদ’-এর বিশেষ প্রশিক্ষণ
- বিল বকেয়া, অন্ধকারে ডিমলার মিনি স্টেডিয়াম
- সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি নয়, সুরক্ষা নিশ্চিতের কথা সরকারের
- গাইবান্ধায় সড়ক অবরোধ করে তৃতীয় লিঙ্গের বিক্ষোভ” মৌ হিজড়ার মামলা প্রত্যাহার ও রানার শাস্তির দাবি।
- আসন্ন দুর্গাপূজায় প্রয়োজনীয় আলোকসজ্জা পরিহার করার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী
- গাইবান্ধা সদরে ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান।
- গাইবান্ধায় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা” মূলহোতাসহ গ্রেপ্তার -২
- জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচনে জিলানী সহ সভাপতি ও সাধারণ সম্পাদক লিয়ন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত




