তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের কুলাউড়ায় সিএনজিচালিত অটোরিক্সার ধাক্কায় মির্জা বেগম (৬০) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। বুধবার (৩রা এপ্রিল) দুপুরে উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ঝিলেরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মির্জা বেগম ওই গ্রামের বাসিন্দা মৃত ইউছুব আলীর স্ত্রী।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার উপ- পরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী। তিনি স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুর ২টার দিকে রাজাপুর বাজার থেকে একটি সিএনজিচালিত অটোরিক্সা রবিরবাজার আসছিলো।

পথে ঝিলেরপাড় নামক এলাকায় মির্জা বেগম সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী সিএনজি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মোহাম্মদ আলী আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও সিএনজি আটক করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য আবেদন করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version